কুহেলিকা ছিন্ন করে ঊষার উন্মেষ। পথচলার গতিধারায় কেটে যায় নিঃসঙ্গ অবসাদ। হৃদয় নিংড়ানো ভালোবাসার চাদরে ঢেকে থাকে দেশ, ধরিত্রী, মানুষ ও মানবতা। সবার ব্লগ আপনাদের নিকটতম বন্ধু। যেখানে আপনার আকাশ ঢাকা রঙ্গিণ মেঘে। স্বেত বলাকার সরব উচ্ছাস অবারিত। কল্যাণী চিন্তার অবিনশ্বর কথাগুলো সাহিত্যের আঁচড়ে বাঙময়। পথহারাদের ডেকে ফিরে যুগের সিন্দাবাদ। কি নাই এখানে! মরুর উষ্ণতা, আগ্নেয়গিরীর ভয়ঙ্কর সৌন্ধর্য, নদীর পেলবতা, সাগরের গর্জন, পাহাড়ের নিস্তব্ধতা, ঝরণার স্নিগ্ধতা, আরো যা যা চাই সব। সময় হল একবার নিজের প্রয়োজনীয় অংশ তুলে নেবার। সবাই প্রস্তুত। সাবার ব্লগ প্রস্তুত। কল্যাণী যাত্রা হোল শুরু।
লেখকদের বাছাই করা লেখনি একুশের বই মেলায় প্রকাশিত হবে। কবিতার আসর, মানবতার কল্যাণে সামাজিক অংশগ্রহন করা হবে।লেখক ফোরাম গড়ে তোলা হবে। মাসিক সাধারণ আড্ডার ব্যবস্থা থাকবে ইত্যাদি।এক কথায় আমরা সবার ব্লগের। সবার ব্লগ আমাদের সবার।