সবার ব্লগের শুরুতে আমরা অঙ্গীকার করেছিলাম যে আমরা সাহিত্য নিয়ে কিছু আয়োজন করব আর সেই অঙ্গীকার কে সামনে রেখে সবার ব্লগে আমরা একটা নতুন আয়োজন করতে যাচ্ছি , সেটি হচ্ছে সাহিত্য নিয়ে এগিয়ে চলা , এই আয়োজনে আপনারা চাইলে আপনাদের ইচ্ছামত গল্প, কবিতা , ছড়া , উপন্যাস , রস রচনা , কৌতুক, ভ্রমন কাহিনী , রম্য কবিতা ইত্যাদি লিখতে পারবেন ।
আয়োজনের নিয়মে থাকছে আমরা এই আয়োজন টা কে এক মাসে চারটি ধাপে করব , মাসের চারটি সপ্তাহে থাকবে একটি করে ক্যাটেগরী , আর এই ক্যাটেগরীর আলোকে আপনাদের লেখা সবার ব্লগে লিখতে হবে আর সেই লেখাগুলো জমাদেবার সময় ১ম ঘোষনার পরের ৫দিন , অর্থ্যাৎ সপ্তাহের ক্যাটেগরী ঘোষনার পর ১ম ৫দিন লেখা জমা এবং ষষ্টদিন লেখা গুলোর মান এবং লেখাগুলো নিয়ে আলচনা করা হবে , ৭ম দিন লেখাগুলোর আলোকে বিজয়ী ঘোষনা করা হবে ।
এই সপ্তাহের বিষয়ঃ কবিতা, ছড়া।
নিয়ম সমূহ নিম্নরূপঃ
ক। কপি পেষ্ট গ্রহনযোগ্য নয়।
খ। পূর্বে কোথাও প্রকাশিত হলে, উক্ত কবিতা বাতিল বলে গন্য হবে। ( লেখক নিজে প্রকাশ করে থাকলে)
গ। ০৩-১২-২০১১(শনিবার) থেকে ০৭-১২-২০১১(বুধবার) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রকাশ করতে হবে। এই সময়ের বাইরের কোন কবিতা বা ছড়া গ্রহনযোগ্য হবে না।
ঘ। একজন লেখক একাধিক লেখা প্রকাশ করতে পারবেন না।
ঙ। প্রতিযোগিতার জন্য লেখা কবিতার লিঙ্ক অবশ্যই এই পোষ্টের মন্তব্যে প্রকাশ করতে হবে। ( ব্লগে প্রকাশ করে সেই পোষ্টের লিঙ্ক, এই পোষ্টের মন্তব্যে প্রকাশ করতে হবে)
চ। সকল সিদ্ধান্ত সবারব্লগ কতৃপক্ষের নিকট সংরক্ষিত থাকবে।
ছ। প্রতিযোগিতা চলাকালীন লেখক একাধিক কবিতা প্রকাশ করতে পারবেন। তবে এই পোষ্টে যেই কবিতার লিঙ্ক প্রকাশ করবেন, সেই লেখাটি প্রতিযোগীতার জন্য গ্রহন করা হবে।
পুরষ্কারঃ
ক। ১ম পুরষ্কার = ৩০০ টাকার বই
খ। ২য় পুরষ্কার = ২০০ টাকার বই
কবিতার মান যাচাইঃ
ক। ইউনিক মন্তব্য।
খ। প্রীয়তে সনাক্তকরণ
গ। কতৃপক্ষের সিদ্ধান্ত।
সপ্তাহের শেষ দিনে বিজয়ী শোষনা করা হবে। সেই পোষ্টে পরের সপ্তাহের বিষয় সম্পর্কিত আলোচলা করা হবে। আর আপনাদের মতামতের ভিত্তিতে পরের সপ্তাহের বিষয় সনাক্ত করা হবে। আমাদের এই আয়োজন চলবে সারা মাস ব্যাপী। মাসে চারটি প্রতিযোগিতার আয়োজন করা হবে (ইনশাল্লাহ)। মাসে একটি দিন ঠিক করে বিজয়ীদেরকে পুরুস্কার প্রদান করা হবে।
আর মাসিক পুরষ্কার তো থাকছেই।
সবার ব্লগের পক্ষ থেকে প্রতি মাসে, সর্বচ্চ পয়েন্টের অধিকারী/অধিকারিণী দেরকে নিম্ন রূপে পুরষ্কৃত করা হয়।
ক। সর্বচ্চ পয়েন্টের অধিকারী/অধিকারিণী = ৩ জন
খ। ১৫ হাজার পয়েন্ট অতিক্রম করলে = সবাই
আপনাদের সকলের সহযোগিতা আশা করছি , ভাল থাকবেন। সবার জন্য শুভ কামনা ।