ঘনকলো মেঘমালা
পূর্ব-দক্ষিন,উত্তর-পশ্চিম
সারাটা আকাশ
সাদাকালো মেঘের পাহাড়
স্বপ্ন ডানায় ভরকরে আরোহী হব
কালো কালো মেঘের সব পাহাড়ের
একটার পর একটা মেঘের ঘর্ষন
আলোকিত আকাশ; স্বপ্নের আমি
বিকট শব্দগুলো যেন
তামাম দুনিয়ার মানুষের কান্না
বুকচীরে নিয়ে যাব দুর-বহুদুর
একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে
উড়িয়ে দেব মিশিয়ে দেব আকাশে
ঝর ঝর, রিমঝিম বৃষ্টি
বির্মষ, ক্লান্ত একটা জগৎ
হঠাৎ করেই প্রনোবন্ত
আমি আসবো বন্ধু বৃষ্টি হয়ে
একে একে ধুয়ে নেব দু:খ গুলো
একটা আলোকিত পৃথিবী আমার
দু:খ আর দু:খী নেই; আমিও।