শরীফ মুহাম্মদ
মাহে রমজানের আজ সপ্তম দিন। তাপদগ্ধ দীর্ঘতম দিনগুলো রোজা রেখে অতিবাহিত করছেন সৌভাগ্যবান মুসলমানরা। একই সঙ্গে তারা তারাবি ও তাহাজ্জুদের মাঝে কোরআন তেলাওয়াত শুনে ও করে রাতের একটি বিশেষ অংশও পার করছেন। অনেকে আবার রমজানের দিন ও রাতের বড় অংশই কাটাচ্ছেন পবিত্র কোরআন তেলাওয়াত এবং চর্চা করে। জীবন, জগত ও পার্থিব নানান ঝঞ্ঝাটের মধ্যেও এ মাসে যারা কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছেন তারা আসলেই ভাগ্যবান মানুষ। কারণ রমজানুল মুবারক যেমন সিয়াম বা রোজার মাস, তেমনি তা কোরআন নাজিলেরও মাস। এ জন্য রাসুলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসটিতে সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন। হজরত জিবরাঈল (আ.)-এর সঙ্গে পবিত্র কোরআনের ‘দাওর’ করতেন প্রিয় নবীজি (সা.)। অর্থাত্ তিনি তেলাওয়াত করতেন, জিবরাইল (আ.) শুনতেন, আবার জিবরাইল (আ.) তেলাওয়াত করতেন তিনি শুনতেন। মাহে রমজানের সঙ্গে ও পবিত্র কোরআনের সম্পর্ক গভীর ও সুনিবিড়।
রমজান ও কোরআনের সম্পর্কসূত্র উল্লেখ করে পবিত্র কোরআনের সূরা বাকারায় এরশাদ হয়েছে, ‘রমজান সেই মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে।’ আবার ৩০তম পারার সূরা কদরে এরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে।’ একই সঙ্গে এ-ও এরশাদ হয়েছে, ‘কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম’। রমজানের মাসব্যাপী ইবাদতের বহুগুণ ফজলিত, কোরআন নাজিল হওয়া, কোরআন নাজিলের রাতে শবেকদরের মর্যাদা হাজার মাসের চেয়ে উত্তম হওয়ার সবক’টি বিষয়কে পাশাপাশি দাঁড় করালে কোরআন ও রমজানের অপূর্ব যোগসূত্র উপলব্ধি করা যায়। অন্যদিকে উদ্দেশ্য ও ফলাফল বিচারেও রমজান ও কোরআনের আবেদনগত একটি অভিন্নতা প্রতিভাত হয়। পবিত্র কোরআনের বৈশিষ্ট্য উল্লেখ করে সূরা বাকারার শুরুতেই এরশাদ হয়েছে, হুদাললিল মুত্তাকিন (এই গ্রন্থ মুত্তাকিদের জন্য হেদায়াতস্বরূপ)। সূরা বাকারাতেই রমজানের রোজার বিধান দেয়ার উদ্দেশ্য ও ফলাফল তুলে ধরে এরশাদ হয়েছে, ‘যেন তোমরা মুত্তাকি হতে পার।’ কোরআন ও রমজানের সঙ্গে তাকওয়া ও মুত্তাকির বিভিন্ন সম্পর্কের বিশ্লেষণ করলেও রমজান ও কোরআনের নিবিড় সম্পর্কের নানা সৌন্দর্য ফুটে ওঠে।
সুতরাং এ মাসের গুরুত্বপূর্ণ একটি আমল পবিত্র কোরআন তেলাওয়াত ও চর্চা। এ বিষয়ে প্রত্যেক মুসলিমেরই মনোযোগী হওয়া দরকার। আর এজন্য কোরআনের সহিহ তেলাওয়াত শেখা, তেলাওয়াত করা এবং তরজমা ও তাফসির পাঠের জন্য কিছু সময় বরাদ্দ করতে হবে। শিশু-বয়স্ক নির্বিশেষে সহিহ তেলাওয়াত শেখার জন্য বর্তমানে বহু সংক্ষিপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। অন্যদিকে বাংলা ভাষায় কোরআনের শুদ্ধ ও প্রাঞ্জল তরজমা ও ব্যাখ্যা গ্রন্থ এখন আর দুর্লভ কোনো বিষয় নয়। যথাযথ আগ্রহ ও উদ্যোগই কেবল প্রয়োজন। রমজানের অফুরন্ত ও অবারিত কল্যাণের অধিকারী হতে হলে পবিত্র কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় করতে হবে। আসুন, এই রমজানে এবং সম্ভব হলে আজ থেকেই কোরআন চর্চার সৌভাগ্যময় জগতে প্রবেশ করি।
* রমজান ও রোজা সম্পর্কে আরও জানতে দেখুন প্রতিদিনের বিশেষ আয়োজন ‘রমজান প্রতিদিন’
প্রথম পাতা
সমঝোতা বৈঠক মুলতবি
পদ্মা সেতু : নির্মাণের আগেই দুর্নীতি-অনিয়ম প্রতিবাদে মানববন্ধন করেছে শত শত ভুক্তভোগী
প্রকৃত বিনিয়োগকারীরা বিক্ষোভ করেন না - মুহিত : শেয়ারবাজারে দরপতন : বিক্ষোভ অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি
আমার দেশ-এর মুখোমুখি : ঐক্যবদ্ধ আন্দোলনে জনগণকে জিম্মি দশা থেকে বের করে আনতে হবে : সাইফুল হক
নেপালে সামরিক ঘাঁটি চায় যুক্তরাষ্ট্র
অর্থ ও বাণিজ্যমন্ত্রীর বক্তব্যে সরকার বিব্রত : সুরঞ্জিত
ব্যাংকের এমডি ও নওগাঁর ডিসিকে তলব : আ’লীগের সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মন্দির দখলের অভিযোগ দুঃখজনক : হাইকোর্ট বিভাগ
আফগানিস্তানে মুক্ত পাঁচ বাংলাদেশী দেশে ফিরেছেন
রহমতের সপ্তম দিন : নাজিলের মাসে কোরআন চর্চা অফুরন্ত কল্যাণের
হুদার কার্টুন
কি যে অবস্থা বুঝতেছি না