এর্নেস্তো গেবারা দেলা সেরনা ***** [আজ ৯ই অক্টোবর, এর্নেস্তো চে গুয়েভারার ৪৪ তম মৃত্যুবার্ষিকী, তার স্মৃতির প্রতি]
ওরা দেখেনি তোমার চোখ, কি মায়াময় তা যেখানে খেলা করতো এক গভীর আবেগ। ওরা বোঝেনি তোমার ভাষা, বুঝতে চায়নি চেয়েছিল শুধু ঝাঁঝড়া করতে- তোমার ঐ বাৎসল্যের বুক, যা ফুলিয়েছিলে গহীন কাঠ কয়লার বলিভিয়ার জঙ্গলে। কাটা হাত, সঙ্গী ফরমালডিহাইডের জারন শুধু মিশ্রনই জানে তার রসায়ন, …