হরণ

এক শিউলিফুলের গন্ধে শুরুটা করেছিলে

ভেঙ্গে দিবে স্বপ্ন, তবে কেন গড়েছিলে?

জোছনারাতের কাব্য অনেক লিখেছিলে
আমাবস্যায় পলায়ন যতনে শিখেছিলে।

চাঁদমুখ হাসিতে ক্যানভাসে এসেছিলে
ইজেলের চ্ছটায় বিমূর্ততায় হেসেছিলে।

ফ্রয়েডীয় তথ্যে ছিলে অনড় নিরাকার
সাবকনশাসে কাছাকাছি ছিলনা বিকার।

অত:পর গড়িয়ে জল অনেক জলপতন
আঁচল গুটালে হেসে তুমি তোমার মতন।

বিভাজনের ক্লান্তকালে রয় পিপাসার্ত শিহরন
ব্যস্ততায় চিরকাল তোমার স্বভাবজাত হরণ।

সময়ের খরস্রোতে চলমান, আমি ভাসমান
অন্য তুলিতে রঙ্গিন রয় তোমার আসমান।

*****
তারিখ:২১শে আশ্বিন,১৪১৮
মতিঝিল,ঢাকা।

2751
লেখাটির বিষয়ে ভোট করুন
Thanks!
An error occurred!

এই ব্লগ পোষ্ট টির সকল বিষয়বস্তু ও বক্তব্য একান্তই লেখকের, এবং লেখাটির নৈতিক ও আইনগত দায়দায়িত্ব লেখকের, অনুরুপে সকল মন্তব্যের দায়দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর , সবার ব্লগ কর্তপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।

""কোনো ব্লগ এর বিষয়ে কোনপ্রকার রিপোর্ট করতে চাইলে এ মেইল করতে পারেন ""

19 মন্তব্য রয়েছে “হরণ ব্লগ টি তে

  1. ওর মোর আল্লারে আম্নে দেহি বিরাট গিয়ানী লোক, পয়লাতো ঠাহর করতে পারি নাইক্ক্যা, আমার কুন দুশ নাইক্ক্যা সব ঐ কানের দোষ হে দেহে কম…….

    ওস্তাদ বালা আচেন ন?

    • আরে কুহক ভাই, আপনাকে টেলিস্কোপ লাগিয়ে খুঁজছি। আমার পিকচার চেঞ্জ করতে পারছিনা। প্রথম আলোর একই পিকচার দিতে চাচ্ছি কিন্তু করতে পারছিনা। আপনে দেখি একই চেহরায় হাজির, কিভাবে? জয়তু কুহক ভাই…

  2. বিভাজনের ক্লান্তকালে রয় পিপাসার্ত শিহরন
    ব্যস্ততায় চিরকাল তোমার স্বভাবজাত হরণ।

    সময়ের খরস্রোতে চলমান, আমি ভাসমান
    অন্য তুলিতে রঙ্গিন রয় তোমার আসমান। ভাল লাগল পড়ে । আরো ভাল কিছু লিখুন এ শুভ কামনায় আমি সাঈম ধন্যবাদ

ব্লগটির বিষয়ে মন্তব্য লিখুন