খবর পেলাম অবশেষে শকুনিরা আসছে।
কাকেদের যে আজ বড্ডো আনন্দ উৎসব
আহ! অনেকদিনের প্রতীক্ষার অবসান হল
উল্লসিত হচ্ছে বনের সকল নেকড়ের দল
ব্যাস্ততায় তৎপর সবাই
দিকে দিকে আলোচ্য বিষয়
এবার নিশ্চয়ই বাড়বে বল
সাথে সম্পূর্ন পরিষ্কার হবে
এ তল্লাটের সব ঘোলা জল।
স্বাগতমে সবাই
আগ্রহে বা নিগ্রহে
কেউ জানতে চায়নি
এমনভাবেই হয়
প্রথমেই ছিল উড়ো উড়ো তারপর চাউর হল
আচ্ছা সাফ সুতরো যদি হয়েই যায় তবে
অপমানিত হওয়ার কি হলো?
শুধোয় এক বুড়ো শকুন:
আমরাতো তোমাদের বন্ধু, তাইনা?
শিখিয়ে দেব, কিভাবে ফিঙ্গেদের মেরে ফেলতে হয়
অথবা দোয়েলকে গলা টিপে ধরতে হয়, সাথে ফাও
কিভাবে নিজ স্বার্থ হাসিল করতে হয়।
উতলা হয়োনা,
ঢাকঢোল পেটানোর কিছু নেই
এটাই আমাদের ধর্ম, মাঝে মাঝে
পৌছিয়ে দেই ইচ্ছে বার্তা শান্তির নামে
সৃষ্টি করি কেওস
সামনে, পেছনে, ডানে ও বামে।
হতে পারেনা?
হতেইতো পারে
কত্তো অতিথি!
আসতেই পারে
একবার, দুবার, পরপর হাজার বারে।
আমরা বড্ডো ‘আপনি মোড়ল’
কোন তল্লাট মানুক আর নাই মানুক
বারে বারে অন্যের বাড়িতে হানা দেই
রাত বিরাতে তছনছ করি সব
মিলিয়ে নিও
পম্পেই চূর্ণতে যেমন ছিল জুলিয়াস রব।
ভেবোনা, আমরা কিয়ৎকালের জন্য
তোমাদের নূতন কেউ মরলো কিনা
ঠিকঠাকমতো সব পরিচ্ছন্ন হচ্ছে কিনা
আসলে নির্ভেজাল শংকায়
বাজিয়ে যাব কৃত্রিম বীণা।
ওহে বন্ধুসকল!
বাড়ানো হাত ধর
একসাথে হই পরিষ্কারক
দূর করিয়া জড়।
সত্যিই সেলুকাস!
শংকিত হয় সকল
এ শকুনীরা ধীরে করবে
এ তল্লাটে দখল।
*********
২৩শে ফাল্গুন,১৪১৮
মতিঝিল, ঢাকা।
[প্রিয় শক্তিধর রাষ্ট্রদূত এর প্রতি]



সুন্দর বিষয়ভিত্তিক কবিতা।
#ধন্যবাদ আপনাকে দেবনাথ ভাই….ভাল থাকুন সবসময়
দারুন আশরাফুল ভাই। দারুন
#ধন্যবাদ আবির ভাই, ভাল থাকুন সবসময়, এ প্রত্যাশা..
আপনি ও ভালো থাকুন