আমি এ ব্লগে নতুন। অনেক কে চিনি, আবার কাউকে চিনিনা। ব্লগের মহাদর্শ কি তাও জানিনা। কারা এ ব্লগের কর্নধার তাদের কিছু পরিচয় গতকাল একটা পোষ্টে জানলেও তারা কোন মতাদর্শ বা রাজনীতির সাথে যুক্ত তা আমার জানা সম্ভব হয়নি। আর হয়ত সম্ভবও না। এ কথাটা এজন্য যে, প্রতিটি ব্লগ আজ পত্রিকার মত এক-একটি রাজনীতি দলের আজ্ঞাবহ হয়ে চলছে। তাই এ ব্লগ কোন দলের আজ্ঞাবহ বা আদৌ আজ্ঞাবহ কিনা তাও আমি জানিনা।
কোন কোন ব্লগে কিছু পাতি মডু নিয়োগ দেয়া হয়েছে, যাদের নুন্যতম বাংলা ভাষা জ্ঞানটুক নেই, কিন্তু তারা ভাবখানা দেখান এমন যেন বিশ্বের সেরা পন্ডিত। সব-জান্তা সমশের আলী। অন্য ব্লগার ও মেম্বারদের সর্বদা গো-মুর্খ ভাবাতেই যেন তাদের ক্রিডিট।
যাক ওসব কথা। সমালোচনা করে লাভ নেই। আমি আসলে এ পোস্টটি দিচ্ছি কয়েকটি দাবী নিয়ে। সে দাবী গুলো যদি কর্তৃপক্ষ মনে করেন উপ-যুক্ত। তাহলে তার বাস্তবায়ন চাই।
১. নোটিফিকেশন (মানে পোষ্টে কোন নতুন মন্তব্য আসলে বা কোন মন্তব্যের প্রতি উত্তর আসলে তার নোটিফিকেশন ব্যবস্থা করা হোক।
২. ব্লগের মধ্যে বার্তার ব্যবস্থা করলে অনেক ভালো হতো। আর যদি কোন বার্তা থাকে তা যেন লগিন করার সাথে সাথে ব্লাগারের নামের সাথে দেখানো হয়। এমন ব্যবস্থা করার দাবী করছি।
৩. ব্যাক্তিগত ই-মেইলে মন্তব্যের বার্তা বন্ধ করা হোক। এ সকল বার্তা প্রায়ই বিরক্তির কারন হয়ে দাড়ায়।
৪. একই ব্যাক্তির প্রথম পৃষ্ঠায় একের অধিক পোষ্ট দেয়া হতে বিরত রাখতে হবে। এতে অন্য ব্লগারদের উৎসাহ হ্রাস পায়। শেষে বিরক্তি প্রকাশ করে ব্লগ ছেড়ে চলে যায়, যা আমার বাস্তব অভিজ্ঞতা বলে ধারনা।
৫. সরাসরি কপি-পেষ্ট লেখা যথাসম্ভব নিরুৎসাহিত করা উচিত। তাতে লেখক জন্ম হবে। নকল প্রবনতা হ্রাস পাবে। তবে হ্যা কোন মানবিক সাহায্য, জাতীয় গুরুত্ব পূর্ন কোন ইস্যু বা খবর ইত্যাদ শেয়ার করা যেতে পারে, প্রয়োজনীয় ও সঠিক লিংক দিয়ে এবং সম্ভব হলে প্রকৃত লেখকের অনুমতি নিয়ে।
৬। ব্লগে অশালীন বক্তব্য বা নিক বা প্রোফাইল ছবি ব্যবাহর নিষিদ্ধ করতে হবে। আমি এ ব্লগে এ রকম একটি আপত্তিজনক প্রোফাইল ছবি দেখেছি।
৭। মাল্টি আইডি চিন্হিত করনের ব্যবস্থা করে তা বন্ধ করতে হবে।
৮। সর্বপরি মডু যেন ব্লগারদের বস না সাঝেন, কারন তাঁকে বুঝতে হবে যারা ব্লগিং করেন বা যে সব ব্লগার আছেন তাঁরা অনেকে তার চেয়ে অনেক বিজ্ঞ ও বয়সেও বড়। যেটা বেশীর ভাগ ব্লগেই দেখা যায় যে ” বিধাতাকে জয় করা গেলেও, মডুর বাহাদুরীর কাছে পরাজয় বরন করতে হয়।”
ধন্যবাদ। সবার ব্লগের ব্লগিং হোক সবার জন্য নতুন কোন কিছু। শুভ ব্লগিং।



বেশ কাজের কথা বলেছেন।
http://www.niltips.com/
নীতিমালাগুলো ভালোই তো !!
৬ নং এর ” নিক বা প্রোফাইল ছবি ব্যবাহর নিষিদ্ধ করতে হবে। আমি এ ব্লগে এ রকম একটি আপত্তিজনক প্রোফাইল ছবি দেখেছি।” কোন নিক যদি একটু জানাতেন তাহলে হয়ত মডারেটরর জন্য সুবিধা হত।
আপনার কথার সাথে সহমত।
সহমত
সহমত আমিও
নোটিফিকেশন (মানে পোষ্টে কোন নতুন মন্তব্য আসলে বা কোন মন্তব্যের প্রতি উত্তর আসলে তার নোটিফিকেশন ব্যবস্থা করা হোক)
এবং
ব্যাক্তিগত ই-মেইলে মন্তব্যের বার্তা বন্ধ করা হোক। এ সকল বার্তা প্রায়ই বিরক্তির কারন হয়ে দাড়ায়।
একটা আরেকটার অপোজিট হয়ে গেল না , মডারেটর কোনটা করবে ?
আর কপি পেষ্ট এর কথা বলছেন সেটা আপনিও করেন মনে হয় , একই ব্লগ এখানেও পেয়েছি আরো একটা ব্লগে পেয়েছিলাম আপনার,
প্লিজ আমার কথায় আবার মন খারাপ কইরেন না, আর কিছু শেয়ার পোষ্ট থাকা দরকার সেটা যেভাবে হইতেছে সেটা একটু আমার কাছেও বেশি মনে হইতেছে, এ বিষয়ে এডমিনের এবং মডু এর দৃষ্টি আকর্ষন করছি,
আর এখানকার মডারেটর বা এডমিন আমার মনে হয় কেউ আপনার চোখে এডমিন মা মডারেটর হবে ।
কারন আমি সেদিন এডমিন সাহেব কে দেখলাম সে মনে হয় এত পন্ডিত হইব না , বেচারা সারাদিন কি যে করে দেইখা হাসি পাইছে আমার ।
সবার ব্লগ সবার মতামত নিয়েই চলবে । ভাল থাকবেন শুভ কামনায়
এখন পর্যন্ত কোন রাজনীতি নিয়ে কিছু দেখিনি, আর কোন দলের পক্ষে এই ব্লগ এখনো আমার মনে হয় নাই । শুরু থেকেই আছি তো তাই এত জোর গলায় বলতে পারছি
নোটিফিকেশন (মানে পোষ্টে কোন নতুন মন্তব্য আসলে বা কোন মন্তব্যের প্রতি উত্তর আসলে তার নোটিফিকেশন ব্যবস্থা করা হোক)
এবং
ব্যাক্তিগত ই-মেইলে মন্তব্যের বার্তা বন্ধ করা হোক। এ সকল বার্তা প্রায়ই বিরক্তির কারন হয়ে দাড়ায়।
ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন নোটিফিকেশন ও ব্যাক্তি গত ইমেইলে বার্তা একে অপরের অপজিশন হয়ে গেল। কিন্তু আসলে কি তাই ? আমি বলতে চেয়েছি আমি যে ইমেইল ব্যবহার করে নিবন্ধন হয়েছি, তাতে মন্তব্য উত্তর ও প্রতিউত্তর দিলে সমস্যা হয়। অনেকে তার ইমেইলে মেসেজ বিরক্তিকর মনে করেন। আপনারা প্রোফাইলে এর জন্য কোন আলাদা অপশনও রাখেন নাই। মানে আমি চাই বা না চাই কিনা।
আর নোটিফেকেশন কি তা অবশ্যই আপনি “আমার বর্নমাল” বা “সোনার বাংলাদেশ” ব্লগ ঘুরে এসে দেখতে পারেন। ঐখান হতে কোন ইমেইল আমাদের এড্রেসে আসেনা। কিন্তু লগিন করার সাথে সাথে কোন মন্তব্য বা মন্তব্যে প্রতিউত্তর থাকলে তা দেখায়। এটা কিভাবে অপজিশন হলো আমার বোধগম্য নয়।
আমি কোন কপি-পেষ্ট লেখা পোষ্ট করিনা। আমি এখানে একটি লেখা দিয়েছি সেটা গুরুত্ব পূর্ন বিধায়। লেখক ও সংশ্লিষ্ট ব্লগ কর্তপক্ষের অনুমতি আছে বিধায় তা প্রকাশ করেছি। আর আমিতো এখানে বলেছিও যে যে যদি জনগুরুত্ব পুর্ন হয় তাহলে তাহলে তা প্রকৃত লেখকের মতামত বা ব্লগের মতামত ও প্রকৃত লিংক ব্যবহার করে ছাপানো যেতে পারে। আমি শব্দনীড়, বিডিব্লগ, প্রথম আলো ব্লগ, সোনার বাংলা ব্লগ, আমার ব্লগ, চুতর্তমাত্রিক, আমার বর্নমালা, সামু সহ আরোও অনেক ব্লগে লিখে থাকি। আমার এই নামে গুগুলো সার্স দিয়ে প্রমাণ করুন কতগুলো লেখা আমি কপি পেষ্ট করেছি এবং তার লিংক ব্যবহার করেছি। কিনা। আর তা আমি যে শর্ত গুলো ব্যাবহার করেছি তার সাথে সামজ্যপূর্ন কিনা।
আমি জানি বা অনুমান করছি আপনি এই ব্লগের সাথে যুক্ত। কিন্তু আপনি যেভাবে আমাকে জুতা মেরে আবার বললেন মনে কিছু করবেন না। কথাটা কেমন যেন হলোনা ?
আমিই আসলে দুঃখিত। এ ব্লগের কাছে এ জাতীয় প্রস্তাবনা তুলে ধরার জন্য। আমি লেখার জন্য লিখি। প্রচারনার জন্য নয়। আর লেখার ক্ষেত্রের যদি কোন উন্নয়ন কামনার কথা মাথায় আসে বলে ফেলি। এটাই হয়তো আপনার ভালো লাগে নাই। আসলেই আমি দুঃখিত। আপনার মন্তব্যের সূত্র ধরে এখানে আরোও একজন একই কথা বলছে। যা আমি নিজেকে অপমানিত বোধ করছি।
আর একটা কথা যেভাবে কপি-পেষ্ট ও একই লেখকের তিন-চারটি লেখা দেখতে ছিলাম তাই বলেছিলাম। এটা এখন বুঝলাম আমার ভিষন অন্যায় হয়েছে। দুঃখিত।
এত মন খারাপ কইরেন না, আমি আসলে আপনার নোটিফিকেশন এর বেপার টা বুঝতে পারিনাই, আর আপনি কয়েকদিন আগে এই ব্লগে একটা লিখা লিখেছিলেন , আমি ভেবেছিলাম আপনি এই ব্লগেই শুধু ঐ লেখাটা দিয়েছেন , কিন্তু একদিন পর দেখি ফেসবুকে ঐ লেখাটা শেয়ার করেছে, আর লেখার লিংক ধরে দেখি আপনি একি লেখা ওখানেও সেম টাইমে করেছিলেন, যেটা আমার কাছে কেন জানি খারাপ লেগেছিল, মনে হয়েছিল আপনি শুধু এত ভাল লেখাগুলো সবার ব্লগেই লিখবেন অন্য কোথাও নয়, আসলে আমার এই চাওয়াটা মনে হয় ঠিক না, একটু আগে জানতে পারলাম আসলে আপনি আমাদের এই ব্লগের থেকেও অন্য এক ব্লগে বেশি পপুলার এবং সেখানেই একটিভ , সো আপনাকে এভাবে বলে এখন আমি নিজেই লজ্জিত, যদি পারেন ছোট ভাই মনে করে মাফ করে দিয়েন ।
আপনি ক্ষমা করলে আমি খুশি হইতাম , ভাল থাকবেন আর আবারো বলছি মাফ করে দিয়েন ।
আরেকটা কথা এই ব্লগে শুরু থেকে আছি , আর ব্লগিং যাত্রা টা শুরু করেছিলাম প্রথম আলো ব্লগ থেকে, এর মাঝেই অনেক কিছু শিখেছি, রাজনীতি অর্থনীতির মত ব্লগ নিতীও আছে , সেটা জানতে পেরেছিলাম , হয়ত আপনিও একদিনন বুঝবেন , তবে যদি ধ্রুব এর সাথে কথা হয় তাহলে নোটিফিকেশনের কথাটা বলব,
আর হা এই ব্লগের সাথে আমার সম্পর্ক হইতেছে এই ব্লগের ফিনান্সিয়াল সাপোর্টার এশিয়ান আইটি বিডি এর মুহিব আমার বন্ধু বলতে পারেন, এর বেশি নয় ,
দাবি গুলা ভালো।তবে ভাই কপি পেষ্ট এর কথা বলছেন এ কাজ আপনি কতো বার করেছেন বলেন তো।আর আপনি কতটি ব্লগে এরকম দাবি দিয়েছেন।
আমি কোন কপি-পেষ্ট লেখা পোষ্ট করিনা। আমি এখানে একটি লেখা দিয়েছি সেটা গুরুত্ব পূর্ন বিধায়। লেখক ও সংশ্লিষ্ট ব্লগ কর্তপক্ষের অনুমতি আছে বিধায় তা প্রকাশ করেছি। আর আমিতো এখানে বলেছিও যে যে যদি জনগুরুত্ব পুর্ন হয় তাহলে তাহলে তা প্রকৃত লেখকের মতামত বা ব্লগের মতামত ও প্রকৃত লিংক ব্যবহার করে ছাপানো যেতে পারে। আমি শব্দনীড়, বিডিব্লগ, প্রথম আলো ব্লগ, সোনার বাংলা ব্লগ, আমার ব্লগ, চুতর্তমাত্রিক, আমার বর্নমালা, সামু সহ আরোও অনেক ব্লগে লিখে থাকি। আমার এই নামে গুগুলো সার্স দিয়ে প্রমাণ করুন কতগুলো লেখা আমি কপি পেষ্ট করেছি এবং তার লিংক ব্যবহার করেছি। কিনা। আর তা আমি যে শর্ত গুলো ব্যাবহার করেছি তার সাথে সামজ্যপূর্ন কিনা।
কোন কোন ব্লগে কিছু পাতি মডু নিয়োগ দেয়া হয়েছে, যাদের নুন্যতম বাংলা ভাষা জ্ঞানটুক নেই, কিন্তু তারা ভাবখানা দেখান এমন যেন বিশ্বের সেরা পন্ডিত। সব-জান্তা সমশের আলী। অন্য ব্লগার ও মেম্বারদের সর্বদা গো-মুর্খ ভাবাতেই যেন তাদের ক্রিডিট।
আপনার এই কথাটির সাথে আমি একমত হতে পারলাম না।এক জনের জন্য ১০ জনকে দোষ দিবেন না প্লিজ।ভালো থাকবেন সব সময় আর আপনার সমস্যা আশা করি সবার ব্লগের সঞ্চালক গণ দেখবেন।
ধন্যবাদ ভাই আমি এ পর্যন্ত বহু ব্লগে এ রকম বাজে অভিজ্ঞতার মুখো-মুখি হয়েছি। এটা সবার ব্লগ ভেবে একটা প্রস্তাবনা পোষ্ট এখানে দিয়েছিলাম। যে ভাষায় এর প্রতিদান পেলাম তাতে এটা আসলেই প্রমাণিত হলো যে এটা সবার(!) ব্লগ।
ভাই দেখছি তো
আমিন ভাইয়ের পোষ্টটি পড়লাম। বেশ ভালো লেগেছে, যতটুকু জানি আমিন ভাই মনে হয় কোন ব্লগের মডারেটর বা সঞ্চালকের দায়িত্বপালন করছেন (যদিও আমি শিউর না) তবুও বলতে হয় যে আমিন ভাইকে বিগত একবছর আমি দেখে আসছি একজন পুরানো ব্লগার হিসাবে, আর জানি তিনি সিঙ্গাপুর থাকেন। আমাদের সহব্লগার হাসনা হেনা ভাইয়ের জন্য ব্লগে ব্লগে বেশ দাপটের সাথে কাজ করেছেন। (সহব্লগার হাসনা হেনা অসুস্ততার প্রথম দিকের খবরের কথা বলছিলাম, যদি তিনি ব্লগে কিছুটা বির্তকিত) যাই হউক, আমি বলবো, ব্লগ যে ঘরানার সে বিষয়ে মাঝে মাঝে মডুরা যদি পোষ্ট দেন তাহলে সে বিষয়ে অনেকের ধারণা হয়। রাজনৈতিক ব্রান্ড ছাড়া ব্লগ অচল, এটা বাস্তব। তাই আমি মনে করি একজন মডু হিসাবে আমিন ভাই দায়িত্ব নেওয়ার মতো অধিকার রাখে, আমি তার সবসময় উন্নতি কামণা করছি। আল আমিন ভাই ভাল থাকবেন।
আপনি আমার অনেক খবর জানেন। আর আমি যেহেতু আপনাকে চিনিনা তাই আপনাকে কিছুই বলতে পারছিনা। তবে আপনার যদি সকল ব্লগে একই নিক থাকে তা জানান দেখি চিনতে পারি কিনা। তারপর না হয় মন্তব্য করব। আর একটা কথা কাউকে ছোট করা দুটি উপায় তার সম্পর্কে অতিমাত্রায় প্রসংশা (যার ভিতরে থাকে তাচ্ছিল্য) আর না হলে অতিমাত্রায় সমালোচনা করা। এখন আপনিই চিন্তা করে বের করেন আপনি কোনটি বলেছেন। কারন আপনি এ দুটোর একটা করেছেন। কারন আমি কোন মডু না। আর মডু হওয়ার মত দুঃসাহস বা যোগ্যতা আমার নেই। ভালো থাকবেন শুভ কামনা।
হুম অনেকটা সহমত
ধন্যবাদ । তবে আমার সকল প্রস্তাব আমি প্রত্যাহার করে নিলাম। সব যায়গায় সব কিছু খাটেনা এ সাধারণ জ্ঞানটা প্রায়ই ভুলো যাই। শুভ কামনা।
হাসি পাইল , সুর্য মিয়া বুঝতে মনে হয় বেশি বুঝেছে, আর আপনার একটি লেখা যদি সব ব্লগে দেন তাহলে সেটা কি হয় প্রচারনা নাকি অন্য কিছু, আমার মাথায় ঢুকে নাই।
তবে নোটিফিকেশনের বেপার টা আমিও সুর্য মিয়ার মত মনে করেছিলাম তবে এখন ক্লিয়ার হইলাম , আশা করি আমাদের সুর্য মিয়া ও ক্লিয়ার হইবে,
যাউক গা , সুর্য মিয়া এই ব্লগের কেউ কিনা জানিনা, তবে আগেই বলি এই ব্লগ অন্যান গুলার থাইকা আলাদা মনে হইছে, আর একটা বিষয় এই ব্লগে খেয়াল করতেছি একজন করে আসে , কয়েকদিন ভাল ভাল লেখা দেয় আবার কয়েকদিন পরে কিছু একটা হলেই অপমানিত হয়, মন খারাপ করে আবার সেই মন খারাপ করে চলেও যায়, বুঝিনা কেন এখানে এমন হয় , আশা করি আপনিও সেই দলে আসবেন না, আর আপনার দাবীর দুইটা আমার কাছে ক্লিয়ার ছিল না, কিন্তু এখন ক্লিয়ার হল, আর আপনার দাবীগুলোর সাথে একমত হয়ে ব্লগার ধ্রুবনীল কে বলব যেন এই সমস্যাগুলোর সমাধান করেন, কারন উনি এই ব্লগের টেক-ডেভেলোপার ,
সো এইসব কারনে আপনেও মন খারাপ না কইরা সবার ব্লগে যখন এসেছেন তখন নিজের অবস্থান ধরে রেখে আমাদের একই পরিবার থেকে আলাদা হইয়েন না
প্রস্তাব প্রত্যাহার করবেন কেন? আমার পেট খালি,তাই ভাত খেয়ে এসে কমেন্ট করবো।
একই ব্যাক্তির প্রথম পৃষ্ঠায় একের অধিক পোষ্ট দেয়া হতে বিরত রাখতে হবে। এতে অন্য ব্লগারদের উৎসাহ হ্রাস পায়। শেষে বিরক্তি প্রকাশ করে ব্লগ ছেড়ে চলে যায়, যা আমার বাস্তব অভিজ্ঞতা বলে ধারনা।
ভাই এই কাজটা মনে অয় মডু করছে……. কারন এইহানে এক ঘনটার মইধ্যে দুইডা পুসট নিষিদধ , এই কাম করলে ২য় পোসট ৩ ঘনটা পরে পরকাশ পায়
ব্লগে অশালীন বক্তব্য বা নিক বা প্রোফাইল ছবি ব্যবাহর নিষিদ্ধ করতে হবে। আমি এ ব্লগে এ রকম একটি আপত্তিজনক প্রোফাইল ছবি দেখেছি।
ভাই নিকটা কন দেহি….
সর্বপরি মডু যেন ব্লগারদের বস না সাঝেন, কারন তাঁকে বুঝতে হবে যারা ব্লগিং করেন বা যে সব ব্লগার আছেন তাঁরা অনেকে তার চেয়ে অনেক বিজ্ঞ ও বয়সেও বড়। যেটা বেশীর ভাগ ব্লগেই দেখা যায় যে ” বিধাতাকে জয় করা গেলেও, মডুর বাহাদুরীর কাছে পরাজয় বরন করতে হয়।”
এই জিনিসটা এহনো এই হানে দেহি নাই…. আশা করি দেহুমও না
”‘’এ ব্লগ কোন দলের আজ্ঞাবহ বা আদৌ আজ্ঞাবহ কিনা তাও আমি জানিনা’’”
এই বিষয়ে আপাদত আমাদের না জানলেও চলবে মনে করি।
১. নোটিফিকেশন ঃ
আপনে যে নোটিফিকেশনের কথা বলছেন তা আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি তাই সহমত পূষন করছি।
এখানে এই সিস্টেম সম্ভব কি না জানি না।তবে অন্য দুইটা ব্লগে দেখেছি।প্রথম ব্লগে দেখাতো “আপনার” অদেখা মন্তব্য সমুহ’’” আর দ্বিতীয় ব্লগে ছিল ২টা অপশন ঃ১।আপনার পোস্টে পাওয়া নতুন মন্তব্য।২।অন্যের পোস্টে আপনার করে আসা মন্তব্যের প্রতি উত্তর।
২. ব্লগের মধ্যে বার্তার ব্যবস্থা ঃ
সহমত!
৩. ব্যাক্তিগত ই-মেইলে মন্তব্যের বার্তা বন্ধ ঃ
বন্ধ না করে অন/অফ একটা অপশন রাখলেই চল্বে।যাবের ইচ্ছা তারা অন রাখলেন।
৪. একই ব্যাক্তির প্রথম পৃষ্ঠায় একের অধিক পোষ্ট দেয়া ঃ
কঠিনভাবে সহমত।
৫. সরাসরি কপি-পেষ্ট লেখা ঃ
সুত্রসহ কেউ কপি প্যাস্ট করলে দোষের কিছু আছে বলে আমি মনে করি না।
৬। ব্লগে অশালীন বক্তব্য বা নিক বা প্রোফাইল ছবি ব্যবাহর নিষিদ্ধ ঃ
সহমত!
৭। মাল্টি আইডি চিন্হিত করনের ব্যবস্থা করে তা বন্ধ করতে হবে।
মাল্টি আইডি নিয়ে যদি কেউ ক্যাচাল/ব্লগের পরিবেশ নোষ্ট না করে তাহলে আমার কোন আপত্তি নেই।অনেক সময় এক ঘরে একাধিক ব্লগার/ইউজারও থাকতে পারেন।যেমন মনে করেন আমি আছি,আমার স্ত্রীও তো একই আইএসপি অ্যাড্রেস উইজ করে নিবন্ধন করতে পারে!!আপনে কিভাবে কনট্রোল/ চিন্হিত করবেন?
৮। সর্বপরি মডু যেন ব্লগারদের বস না সাঝেন, কারন তাঁকে বুঝতে হবে যারা ব্লগিং করেন বা যে সব ব্লগার আছেন তাঁরা অনেকে তার চেয়ে অনেক বিজ্ঞ ও বয়সেও বড়। যেটা বেশীর ভাগ ব্লগেই দেখা যায় যে ” বিধাতাকে জয় করা গেলেও, মডুর বাহাদুরীর কাছে পরাজয় বরন করতে হয়।”
এখানে এইরকম কোন গন্ধ এখনো পাইনি
এই ছিল আমার ব্যক্তিগত মতামত!
এখানকার মডু নিজেই কিছু জানেনা, দেখলাম তো চুপচাপ হইয়া খালি কি যে করে , আর পোষ্টে অশালীন কথা থাকলে ডিলেট করে , এর বেশি কাজ পারে বলে মনে হয় না এই মডুর
আমাদের মডু ভাই মনে হয় কথা কম কাজে বিশ্বাসী মডু আর স্ত্রীদের জন্য কথা কম বলাই ভালো