বাংলাদেশে নতুন ওয়াইম্যাক্স কোম্পানি – ওলো

বাংলালায়ন এবং কিউবি এরপর ওয়াইম্যাক্স সুবিধা নিয়ে আসা প্রতিষ্ঠানটির নাম ওলো (ollo)। বর্তমানে এদের বিস্তৃতি শুধুমাত্র ঢাকার ধানমন্ডি, উত্তরা এবং গুলশান এলাকায়। এ মুহূর্তে কোম্পানিটি পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে। এই কোম্পানিটির সদর দপ্তর রাশিয়ার মস্কো শহরে। ওলো ব্র্যান্ডের মোটো হচ্ছে “পরিবর্তনের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা।”

এই বছর অক্টোবরে কার্যক্রম শুরু করেছে ওলো। এ মুহূর্তে তারা দুটি প্যাকেজ সুবিধা দিচ্ছে, দুটি প্যাকেজেরই গতি ৫১২কিলোবিট/সেকেন্ড।

প্যাকেজ ১: ডোঙ্গল +৪০ গিগাবিট ->১৪৯৯ টাকা (এএক্স৩২৬ ওয়্যারলেস ইউএসবি মোডেম।)
প্যাকেজ ২: ডোঙ্গল+ক্রেডল+৪০গিগাবিট-> ২২৫০ টাকা (এসএক্স ৩৬১ ওয়্যারলেস ক্রেডল)



সদস্য হবার জন্য আপনার প্রয়োজন হবে:
বাংলাদেশীদের জন্য
১. দুই কপি পাসপোর্ট আকারের ছবি
২. জাতিয় পরিচয় পত্র
৩. জাতিয় পরিচয় পত্রে ফটোকপি

বিদেশীদের জন্য
১. দুই কপি ছবি
২. পাসপোর্ট
৩. পাসপোর্টের ফটোকপি

বিস্তারিত জানতে ফোন করুন: ০১৯৩৮৮৩৮-৪৪৪

এটি এখানে প্রকাশ হয়েছিল
শতশত বাংলা বই ডাউনলোড করুন

পছন্দের পোষ্টে যোগ করুন
ব্লগার a2zbd লিখেছেন সবার ব্লগের জন্য এই লেখাটি , ব্লগার a2zbd সবার ব্লগের জন্য মোট ব্লগ লিখেছেন ১১ টি এবং মন্তব্য করেছেন 13 টি , তার বিষয়ে জানতে এবং অন্যান ব্লগ গুলো দেখতে ব্লগার a2zbd এর প্রোফাইল দেখুন ।
এই ব্লগ পোষ্ট টির সকল বিষয়বস্তু ও বক্তব্য একান্তই ব্লগার a2zbd এর, এবং লেখাটির নৈতিক ও আইনগত দায়দায়িত্ব তাহার, এবং সকল মন্তব্যের দায়দায়িত্ব উক্ত মন্তব্যকারীর , সবার ব্লগ কর্তপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
লেখাটি তথ্য -প্রযুক্তি বিভাগে প্রকাশিত হয়েছে

৬ মন্তব্য রয়েছে “বাংলাদেশে নতুন ওয়াইম্যাক্স কোম্পানি – ওলো ব্লগ টি তে

  1. গোধুলীর সূর্য বলেছেন : ডিসেম্বর ৭, ২০১১ at ১:৪৬ পুর্বাহ্ন

    মিরপুরে নাই তাই আমার কাম হইবো না

  2. অবিবেচক দেবনাথ বলেছেন : ডিসেম্বর ৭, ২০১১ at ১:৫৪ পুর্বাহ্ন

    দারূণ খবর, এবার নেট প্রাইস আরো কমবে।

  3. ইচঁড়ে পাঁকা বলেছেন : ডিসেম্বর ৭, ২০১১ at ১২:৪৭ অপরাহ্ন

    আগে হুনেচি তয় ভালা খবর দেওয়ার জন্য মাকু মাকু ধন্য

  4. মোঃ আমিনুল ইসলাম বলেছেন : ডিসেম্বর ৭, ২০১১ at ১:৩৯ অপরাহ্ন

    হায় হায় কি কয় গাজীপুর নাই, তাইলে এটা দিয়া কি করমু। যাউগা পরে দেখা যাবে যদি ভাল হয় উত্তরায় আইসা পড়মু।

  5. রূপা ম্যাডাম বলেছেন : ডিসেম্বর ৭, ২০১১ at ৩:২৭ অপরাহ্ন

    প্রথমে ভেবেছিলাম ভালো খবর পরে হিসাব করে দেখলাম ভালো নয় ।
    ৫১২কিলোবিট/সেকেন্ড মানে প্রতি ২ সেকেন্ডে এ ১ মেগা খরচ হয়ে যাবে । ঘন্টায় ক খরচ হবে হিসাব করে নেন ।

  6. তানিম হক বলেছেন : ডিসেম্বর ১১, ২০১১ at ১০:১১ অপরাহ্ন

    আগেই শুনেছি, সবাই পরে একই রাস্তা দিয়া যায়।

ব্লগটির বিষয়ে মন্তব্য লিখুন