গত কিছুদিন যাবত আমার মনটা ভালো নেই । কিন্তু সবারব্লগ কে ছেড়ে থাকতে পারছিনা । তাই একটু দুষ্টুমি মার্কা পোস্ট নিয়া আসলাম আশা করি কেউ কিছু মনে করবেন না ।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । আসল কথায় আসি ,
আমরা সকলেই একটু আধটু স্বপ্ন দেখতে ভালবাসি । চলুন দেখি যদি আমাদের স্বপ্নগুলো এমন হত তবে কেমন হত !
১। ওয়েবসাইটে ভিসিটর তাড়িয়েও বিদায় করা যাচ্ছেনা ।
২। এস ই ও করার কোন প্রয়োজনই নাই , যত ঘুম তত ভালো এস ই ও এর কাজ হবে ।
৩। গুগল অ্যাডসেন্স এর এডমিন ঘরে এসে আপনাকে তার প্রোগ্রামে অংশ নিতে বলবে ।
৪। শুধুমাত্র জয়েন করার জন্যই আপনি টাকা পাবেন গুগল থেকে ।
৫। দেশেই পাবেন ফ্রীতে ৫ গিগাবাইট পার সেকেন্ড এর ইন্টারনেট কানেকশন ।
৬। দেশে রাজনৈতিক কোন হানাহানি নাই । ২ নেত্রী একজন আরেকজনের বাসায় প্রতিনিয়ত বেড়াতে যান । আড্ডা দেন দেশ নিয়ে ভাব গাম্ভীর্যের ভাব বিনিময় করেন ।
৭। দেশে কোন প্রকার সন্ত্রাসের ছিটেফোঁটাও নাই । উল্টো আপনি কাউকে দান করার জন্য মানুষ খুজে পাচ্ছেন না ।
৮। বাংলাদেশি মুদ্রার বিপরীতে কোন মুদ্রা নাই । ১ টাকা = ৫০০ ডলার ।
৯। বুশ এখন আমাদের দেশে তেলের দোকান দিয়েছে ।
১০। দেশে কেবল শান্তি আর শান্তি । এত শান্তি যে কেউ কাউকে খোঁচা দেয়ার চেষ্টা ও করেনা
এসব অবাস্তব ভাবনা ভাবলে কোন ক্ষতি হবে বলে মনে হয়না তবে না ভাবলেই আমরা সুস্থ থাকব আশা করি ।হাহ হাহ হা ।ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য ।
সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় : আপনাদের সবার অপ্রিয় এবং অখ্যাত একজন ব্লগার - এ.আর.ভূঁইয়া



৫। দেশেই পাবেন ফ্রীতে ৫ গিগাবাইট পার সেকেন্ড এর ইন্টারনেট কানেকশন
আমি আর কিছু চাই না
এটা হয়ত আমাদের ভবিষ্যৎ বংশধরেরা পাবে ডোন্ট অরি ভাই
হয় কইছে আপ্নেরে, আপ্নে অপ্রিয় অখ্যাত হইলে আপনের নাম জানি কেমনে???
দেহি আকাশ-কুসুম ভাবা যায় কিনা? এই চোখ বন্ধ করলাম। ওয়াও আমি বাংলাদেশের সবচেয়ে অখ্যাত বিজ্ঞানী, পুরা চান্দের দেশটারে হাতে কইরা নিয়া আইছি। আগেই প্লেন কইরা রাখছি এটারে আমি আমাগো পুকুরের উপরে বসামু। ওমা একি???? আমাগো নয়া সরকার তারেক চাচার বড় মাইয়া আইছে আমার কাছ থেইকা চান্দের দেশটারে লইয়া যাইতে। ও এ আর ভাই আমি অহন কি করমু, কত আশা কইরে এটা আনছিলাম, কিন্তু আমাগো নতুন আপামনির এটা ভালো লাগছে তাই এটা তারে দিয়া দিতে হইব। অহন আমি কি করি!! আমি একটু সুখের লাইগা ভাবতে যাইয়া অহন কি কষ্টেই না পইরে গেলাম। বাঁচাও, বাঁচাও, আমার স্বপ্নরে বাঁচাও। নইলে আপুমনি লইয়া গেল।
আপ্নেরে কে কইছে্ সপ্নে আপামনিরে আনতে !!!!!!! দুনিয়াতে এত কিছু থাকতে আপামনিরেই আনতে হইল ! তাঁরাতারি সপন চেঞ্জ কইরা আবার দেহেন ভাই !!!!
এমনি একটা দেইখা ভয় দূর করবার পারতেছি না, আবার চোখবন্ধ কইরে ছোট আপামনিরে আনবার চাই না। ভাই আমারে চাইরে দেন…….
ভয় দূর করনের লাইগা ই তো কইলাম । ছুডকালে দেখেন নাই গরু রে ভয় পাইলে গরুরে ছুয়ে দিলে ভয় দূর হয়ে যাইত । সপনে আফামনিরে ডরাইয়া লাভ নাই । আপনের সপনের রাজা আপ্নে আফামনি না
সেটা ভেবেই তো চোখ বন্ধ কইরেছিলাম, কিন্তু চোখ বন্ধ করতেই মনে পড়ে যায় তাগো কতা। তাই………………
তাইলে চোখ বন্ধ কইরা রাখেন এক্কেরে সকালে চোখ খুলবেন , রাইত তো কম হয় নাই
দেশেই পাবেন ফ্রীতে ৫ গিগাবাইট পার সেকেন্ড এর ইন্টারনেট কানেকশন
আমার আর কিছু দরকার নাই…. এইডা পাইলে বাকিগুলান না অইলেও চলব
কিনতু ফিরিতে দিবার অইব
তাও তো কথা
এইগুলা পাইলে তো আমি আর আমিতে থাকুম না
আপনে তো এমনিতেই পারফেক্ট ভাই । আর কিছু লাগনের তো কথা না
৬। দেশে রাজনৈতিক কোন হানাহানি নাই । ২ নেত্রী একজন আরেকজনের বাসায় প্রতিনিয়ত বেড়াতে যান । আড্ডা দেন দেশ নিয়ে ভাব গাম্ভীর্যের ভাব বিনিময় করেন ।
এটা যে কবে হবে, এই বয়সে দেখে যেতে পাবো কি ?
আমাদের কপালে মনে হয় এইটা নাই তানিম ভাই …
ভাবতে পারছি না!
hmm
স্বপ্নের পোলাও…
খেতে খুব ভালো।
কিন্তু বাস্তবে….
৮। বাংলাদেশি মুদ্রার বিপরীতে কোন মুদ্রা নাই । ১ টাকা = ৫০০ ডলার ।
ভাই এটা কম হয়ে গাল না ????????/
তাহলে কত হলে ভালো হয় কন তো রনি ভাই
পেটে খিল ধরে গেলো