বোল্ট ব্রাউজারের ফ্রী সার্ভিস এর শেষ দিন আজ

আসসালামু আলাইকুম বন্ধুরা । আশা করি সকলেই শত ব্যস্ততার মাঝেও প্রযুক্তির পেছনে ভালো সময় অতিবাহিত করছেন ।
আজ একটা খবর দিতে আসলাম আপনাদের । যারা মোবাইল এ বোল্ট ব্রাউজার ব্যবহার করছেন তারা হয়ত এতক্ষনে খবরটি পেয়ে গেছেন ।
খবরটা হল ঃ বোল্ট ব্রাউজার আগামীকাল থেকে তাদের ফ্রী ওয়েব ব্রাউজিং সার্ভিস বন্ধ করে দিচ্ছে ।
আমরা সকলেই জানি যে বোল্ট ব্রাউজার মোবাইল এর জন্য খুবই জনপ্রিয় একটি ব্রাউজার যা দ্বারা আমরা সহজেই একটি ওয়েবসাইট এর পুরো লেআউট একদম পিসির মতই দেখতে পাই ।
এছাড়াও সম্প্রতি বোল্ট ব্রাউজারের সাথে বাংলা ভাষা যুক্ত হওয়ার কারণে এটি খুবই জনপ্রিয়তা লাভ করে ।
কিন্তু অনেকদিন যাবত প্রতিষ্ঠানটি আর্থিক সঙ্কটে আছে আর তাই তারা তাদের জনপ্রিয় ফ্রী ব্রাউজার বোল্ট এর সার্ভিস দিতে অপারগতা প্রকাশ করেছে ।
এর জন্য বোল্ট টিম ইউজারদের কাছে দুঃখ প্রকাশ করেছে ।



আজই তাদের শেষ কার্যক্রম চলছে । আগামীকাল ১৪ ডিসেম্বর ২০১১ থেকে তারা সম্পূর্ণ রুপে তাদের বিনামুল্যে সেবা কার্যক্রম রহিত করবে ।
খবরটা হয়ত মারাত্মক কোন খবর নয় কিন্তু যারা এই সফটওয়্যারটি ব্যাবহার করেছেন তাঁরা হয়ত এর শূন্যতা অনুভব করবেন । পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ । সকলে ভালো থাকবেন ।
পোস্টটি আমার বাংলা ব্লগে প্রকাশিত

পছন্দের পোষ্টে যোগ করুন
ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া’s website" rel="external">মোঃ আনিসুর রহমান ভুঁইয়া লিখেছেন সবার ব্লগের জন্য এই লেখাটি , ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া সবার ব্লগের জন্য মোট ব্লগ লিখেছেন ২৩ টি এবং মন্তব্য করেছেন 211 টি , তার বিষয়ে জানতে এবং অন্যান ব্লগ গুলো দেখতে ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া’s website" rel="external">মোঃ আনিসুর রহমান ভুঁইয়া এর প্রোফাইল দেখুন ।
এই ব্লগ পোষ্ট টির সকল বিষয়বস্তু ও বক্তব্য একান্তই ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া এর, এবং লেখাটির নৈতিক ও আইনগত দায়দায়িত্ব তাহার, এবং সকল মন্তব্যের দায়দায়িত্ব উক্ত মন্তব্যকারীর , সবার ব্লগ কর্তপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
লেখাটি মোবাইল বিভাগে প্রকাশিত হয়েছে

১১ মন্তব্য রয়েছে “বোল্ট ব্রাউজারের ফ্রী সার্ভিস এর শেষ দিন আজ ব্লগ টি তে

  1. মি. পারফেক্ট বলেছেন : ডিসেম্বর ১৩, ২০১১ at ১০:১২ অপরাহ্ন

    আমি কখনো এইটা ব্যবহার করিনাই

    অনেক ভাল একটা নিউজ নিয়ে সবার ব্লগে আপনার আগমন শুভেচ্ছায় স্বাগতম, যদিও নিউজ টা একটু ব্যাথার

  2. নাছির বলেছেন : ডিসেম্বর ১৩, ২০১১ at ১০:৪৮ অপরাহ্ন

    এইডা ব্যবহার করিনাই….. তাই এইডা সমপরকে জানি না… তয় এইডা ভালা অইলে তো জারা ব্যবহার করছে তাগো লেইগা খারাপ খবরই বলা জায়

  3. তানিম হক বলেছেন : ডিসেম্বর ১৩, ২০১১ at ১১:০৭ অপরাহ্ন

    ভালা পাইলাম। ধন্যবাদ

  4. সৌরভ বলেছেন : ডিসেম্বর ১৩, ২০১১ at ১১:২২ অপরাহ্ন

    hmm..

  5. রনি বলেছেন : ডিসেম্বর ১৪, ২০১১ at ১২:৩৯ পুর্বাহ্ন

    তাই না কি???

  6. দেশ বলেছেন : ডিসেম্বর ১৮, ২০১১ at ৮:৫৯ অপরাহ্ন

ব্লগটির বিষয়ে মন্তব্য লিখুন