সবার জন্য উন্মুক্ত বাংলা ব্লগ সবার ব্লগ এ আপনাকে স্বাগতম জানাই । যেখানে উন্মুক্ত ভাবনার বহিঃপ্রকাশ করার অধিকার রয়েছে সবার । সবার জন্য উন্মুক্ত হলেও ব্লগের স্বার্থে কিছু কিছু নিয়ম কানুন মেনে চলার জন্য সকল রেজিস্টার্ড ব্লগার এবং নতুন আগত সকল ব্লগারদের প্রতি অনুরোধ রইল ।
১. যেসব কারনে সবার ব্লগে আপনার নিক নেম বাতিল হতে পারে :
ক) এমন কোন নিক নাম নেয়া যাবে না যা সম্মানীত ব্যক্তির সম্মানহানি হয় তাহলে নিক নেম বাতিল করা হবে ।
খ) কুরুচী পুর্ন অসংগতীপূর্ণ নিক নেম বাতিল করা হবে ।
গ ) কোনো রাজনৈতিক সংগঠন বা ট্রেড ইউনিয়নের নামে ব্লগ খোলা যাবে না। কোনো সামাজিক বা সাংস্কৃতিক সংগঠনের নামে ব্লগ খুলতে হলে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে ব্লগ কর্তৃপক্ষের কাছে আবেদন করে নিবন্ধনকারীর ন্যায্যতা প্রমাণ করতে হবে।
২। যেসব কারনে আপনার লেখা মুছে যেতে পারে -
ক) কোন অরুচীপুর্ন লেখা প্রকাশ করলে ।
খ) কাউকে হেয় করে কোন লেখা প্রকাশ করলে ।
গ) ব্যক্তিগত আক্রমন মুলক কোন লেখা প্রকাশ করলে ।
ঘ ) নারী / পুরুষ কে অবমাননা করা হয় এমন লেখা লিখলে ।
ঙ) কারো ব্যক্তিগত বিষয় অনুমতি ব্যতীত প্রকাশ করলে ।
চ) সুত্র এবং অনুমতি ছাড়া কোন লেখা প্রকাশ করলে ।
ছ )ধর্ম নিয়ে আলচনা করার সময় যদি সেই লেখা কারো মনে বিভ্রান্তির সৃষ্টি করে এমন লেখা প্রকাশ করলে । এবং কোনো ধর্মকে হেয় করে কোন লেখা প্রকাশ করা হলে । ধর্মগ্রন্থের বাণী ত্রুটিপূর্ণভাবে উদ্ধৃত করে লেখা প্রকাশ করলে
জ) প্রথম পাতায় ২ এর অধিক লেখা প্রকাশ করা হলে । এবং প্রকাশিত ২ টি লেখার মধ্যবর্তী সময় ২ ঘন্টার কম হলে একটি লেখা মুছে দেয়া হবে ।
ঝ) নতুন ব্লগার গনের পোষ্টের পরিমান ১০ টি এবং মন্তব্যের পরিমান ১০০ টির কম হলে সেই ব্লগার যদি কোন ওয়েব সাইটের বিঙ্গাপন মুলক কোন লেখা প্রকাশ করে তাহলে সেই লেখা মুছে দেয়া হবে । একই ওয়েব সাইটের প্রচার বার বার করা হলে সেই লেখা মুছে দেয়া হতে পারে ।
ঞ) ব্লগার গন বিরক্ত হয় এমন লিংক পোষ্টে যুক্ট করে (যেমন : এ্যাড ফ্লাই) কোন লেখা প্রকাশ করা হলে সেই লেখা মুছে ফেলা হবে অথবা লিংক তুলে দেয়া হবে ।
ট) বাংলাদেশে প্রচলিত অথবা আন্তর্জাতিকভাবে প্রচলিত আইন-কানুন আইন লঙ্ঘন করে এমন ধরনের কোনো লেখা প্রকাশ করলে ।
ঠ) যেকোনো প্রকার উস্কানিমুলক লেখা প্রকাশ করলে ।
ড) কোনো প্রকার পর্নোগ্রাফি যুক্ত আছে (যেমন – লিংক ) এধরনের লেখা প্রকাশ করলে ।
ঢ) সকল প্রকার হুমকি ধামকি মুলক লেখা প্রকাশ করলে ।
ণ) কোনো ভাইরাস, স্পাইওয়্যার বা ম্যালওয়ারের লিংক যুক্ত লেখা প্রকাশ করলে ।
ত) কোন ব্লগারে বিষয়ে কোন অভিযোগ থাকলে সেটি মেইল করুন অথবা ফোন করে জানান । কিন্তু এ বিষয় নিয়ে ব্লগে কোন লেখা প্রকাশ করলে তা মুছে ফেলা হবে ।
৩ । যেসব কারনে আপনার মন্তব্য বাতিল করা হতে পারে ।
ক) মন্তব্যে রাষ্ট্রবিরোধি বা সমাজ বিরোধী কোন কথা বললে ।
খ) কাউকে গালি প্রদান করা হয় এমন মন্তব্য প্রকাশ করলে ।
গ) যেকোন প্রকার হুমকি ধামকি মুলক মন্তব্য প্রকাশ করা হলে ।
ঘ) কোন মন্তব্যের ব্যাপারে কোন অভিযোগ করা হলে ।
৪। যেসব কারনে আপনার নিক নেম সহ আপনার ব্লগ টি মুছে দেয়া হতে পারে ।
ক) নিয়ম ১, ২, ৩ বার বার ভঙ্গ করলে কারন দর্শানো ছাড়াই আপনার নিক নেম সহ আপনার ব্লগ মুছে যেতে পারে ।
খ ) আপনার নামে কোনপ্রকার অভিযোগ করা হলে আপনাকে প্রথমে নোটিশ করা হবে এবং পরবর্তীতে একই ধরনের অভিযোগ বার বার আসলে আপনাকে নোটিশ ছাড়াই বাতিল করা হতে পারে ।
সবার ব্লগের সকল লেখার আইনগত দায়দায়িত্ব একান্তই লেখকের । কোন প্রকার লেখার আইনগত দায়দায়ীত্ব সবার ব্লগ কর্তপক্ষ বহন করে না । যদি কোন আইন ভঙ্গ হয় সেখেত্রে ঠিকানায় আপনার অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা গেল ।
অনুরুপে মন্তব্য প্রকাশকারীদের জন্য জানানো যাইতেছে যে আপনার কোন মন্তব্য কোন প্রকার রাষ্ট্রীয় আইন ভঙ্গ করলে তার সকল দায়দায়ীত্ব সেই মন্তব্যকারীর । সবার ব্লগ কর্তপক্ষ কোন প্রকার ভার বহন করে না ।
ব্লগের নীতিমালা লঙ্ঘিত হলে –
যে কোনো ব্লগার ব্লগের নিয়ম লঙ্ঘন করলে, কেউ কাউকে আক্রমণ করলে বা কেউ আক্রান্ত বোধ করলে ই-মেইলে বা ফোন করে অভিযোগ জানাতে পারেন। এ বিষয়ে কোনো পোস্ট না দিয়ে ব্লগ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করাই কার্যকর পদ্ধতি বলে গণ্য হবে। ব্লগ কর্তৃপক্ষ অভিযোগ পর্যালোচনা করে নীতিমালা অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করবে। কেউ ব্লগের নীতিমালা লঙ্ঘন করলে ব্লগ কর্তৃপক্ষ কারণ দর্শিয়ে নীতিমালা ভঙ্গকারী লেখা প্রয়োজনে প্রথম পাতা থেকে অপসারণ করতে পারে, প্রথম পাতায় ব্লগারের লেখা প্রকাশের অধিকার রুদ্ধ করতে পারে কিংবা বিভিন্ন মেয়াদে ব্লগারকে নিষিদ্ধ করা হতে পারে। ব্লগার একই বা ভিন্ন ভিন্ন অপরাধের পুনরাবৃত্তি ঘটালে তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে।
—————————————-0——————————————————
আপনার অভিযোগ এবং মতামতের জন্য আপনি অবশ্যই ঠিকানায় মেইল করতে পারেন । অথবা আপনি ০১৮৪০৩৮৭৯০৮ নাম্বারে কল করতে পারেন । আপনার সুচিন্তিত মতামত সবার ব্লগের জন্য অনেক কল্যানকর হতে পারে ।



আমার কোন সমস্যা নাই
পড়লাম।
পূর্ণ বানানের অপূর্ণতা রয়েছে। সূত্র ধরতে …
শুভ সন্ধ্যা।
আমার কোন সমস্যা নেই, আমি চাই সুন্দর ব্লগিং। আর এই সুন্দর ব্লগিং’এ আমার কথায় কেউ আহত হলে অবশ্যই আমার উপর মডারেটর যথাযথ পদক্ষেপ নেবে এটা শুরু থেকে আমার কামনা ছিলো। ধন্যবাদ জানাই মডারেটরকে নিয়মাবলীগুলোর জন্য। যথাযথ ব্লগিং এর জন্য নিয়মাবলীগুলো সবার জন্য সমানভাবে এবং সত্যিকারের অর্থে প্রয়োগ হবে, সেই আশাবাদ ব্যক্ত করলাম। শুভকামনা শুভব্লগিং এ।
যথার্থ হয়েছে। ব্লগ বাড়ী মামার বাড়ী নয়, বুঝতে হবে। ব্লগের পিছনে অনেক লোক কষ্ট করে, অনেক ভালবাসা জড়িত থাকে এটা সবাইকে বুঝতে হবে। মডারেটর সাথে সাথেই ব্যবস্থা নিবেন বলে আমি আশা রাখি। আইনের প্রয়োগ হতে হবে।
ধন্যবাদ।
Thanks to modu cause i get the proper guide line or rules for bloging of Sobar Blog….
আমি একমত। নৈতিকতা বিরোধী সব কাজকেই রুখে দিতে হবে।
এরকম নীতিমালারই দরকার ছিলো । সময়োপযোগী ।
দারুন কাজ….. সহমত…..
ঠিক বইলছেন………
নীতিমালা কার্যকর কবে থেকে সেটা জানালে ভাল হয়