কবিতা প্রতিযোগীতার মান যাচাই (আপডেট, ভোট দেওয়ার সময় বাড়ানো হয়েছে )

কবিতা প্রতিযোগীতার মান যাচাইয়ের জন্য আমরা কবিদেরকে বিচারক হিসাবে নির্ধারণ করেছি।
নিচের ব্যাক্তিগন কবিতার মান যাচাই করবেন।

ক। অতিথি বিচারকঃ
১। মারুফুর রশিদ
বিশিষ্ট কবি এবং সাহিত্যিক

খ। কবি বিচারকঃ
১। চারু মান্নান
২। এম, এম
৩। আবির
৪। আশরাফুল কবির
৫। অবিবেচক দেবনাথ
৬। উজ্জ্বল কুমার
৭। আমিন আহম্মদ
৮। সবুজ তাপস

গ। সকল ব্লগার
১। ব্লগের সকল ব্লগার ভাই ও বোনেরা।

সকল কবিতার লিঙ্ক এখানে দেওয়া হলো, কবিতা গুলো ভালো করে পড়ুন এবং মান যাচাই করে ভোট দিন।

প্রতিযোগীতার জন্য প্রকাশিত কবিতা সমূহঃ
১। আমার কবিতা এখন স্বাধীন কবিঃ চারু মান্নান
২। চারদিকে কষ্ট কবিঃ এম,এম
৩। প্রতিশ্রুতি কবিঃ আবির
৪। ঝরা পাতার শব্দ! কবিঃ আশরাফুল কবির
৫। কবিতায় আর কি লিখব? কবিঃ অবিবেচক দেবনাথ
৬। একটি কুঁড়ি কবিঃ উজ্জ্বল কুমার
৭। এমন স্বাধীন দেশ কি আমরা চেয়েছিলা ? কবিঃ আমিন আহম্মদ
৮। জলপাড়া কবিঃ সবুজ তাপস

ভোট দেওয়ার নিয়মঃ
ক। কোন কবি নিজেকে ভোট দিতে পারবেন না। অন্য যে কোন দুই জনকে ভোট দিতে হবে। ভোট দেওয়ার জন্য কবিতার ক্রমকে অনুসরণ করে ১,২ এভাবে ভোট দিবেন।
খ। অতিথি বিচারক ও একই ভাবে ২ জনকে ভোট দিতে পারবেন।
গ। ভোট দেওয়া দু জনের মধ্যে, বেশি ভালোলাগা কবিতাটিকে প্রথমে দিতে হবে।
ঘ। সকল ব্লগারগন একই ভাবে ভোট প্রদান করতে পারবেন।

ভোট দেওয়ার শেষ সময়ঃ আগামীকাল শুক্রবার রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

পছন্দের পোষ্টে যোগ করুন
ব্লগার ব্লগ পরিচালক লিখেছেন সবার ব্লগের জন্য এই লেখাটি , ব্লগার ব্লগ পরিচালক সবার ব্লগের জন্য মোট ব্লগ লিখেছেন ২৮ টি এবং মন্তব্য করেছেন 112 টি , তার বিষয়ে জানতে এবং অন্যান ব্লগ গুলো দেখতে ব্লগার ব্লগ পরিচালক এর প্রোফাইল দেখুন ।

এই ব্লগ পোষ্ট টির সকল বিষয়বস্তু ও বক্তব্য একান্তই ব্লগার ব্লগ পরিচালক এর, এবং লেখাটির নৈতিক ও আইনগত দায়দায়িত্ব তাহার, এবং সকল মন্তব্যের দায়দায়িত্ব উক্ত মন্তব্যকারীর , সবার ব্লগ কর্তপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।

লেখাটি ঘোষনা বিভাগে প্রকাশিত হয়েছে.

৪৩ মন্তব্য রয়েছে “কবিতা প্রতিযোগীতার মান যাচাই (আপডেট, ভোট দেওয়ার সময় বাড়ানো হয়েছে ) ব্লগ টি তে

  1. আমিন আহম্মদ বলেছেন : ডিসেম্বর ৮, ২০১১ at ৫:০১ অপরাহ্ন

    তার মানে আমিও ভোট দিব আবার বিচার করতেও পারব ? এটা কিভাবে হবে ?

  2. নাছির বলেছেন : ডিসেম্বর ৮, ২০১১ at ৬:২৩ অপরাহ্ন

    ভুট দেয়ার নিয়মডা ঠিকমত বুঝি নাই…

  3. সবুজ তাপস বলেছেন : ডিসেম্বর ৮, ২০১১ at ৬:২৭ অপরাহ্ন

    কোথায় ক্লিক করে ভোট দেব, সেটাতো জানি না।

  4. আমিন আহম্মদ বলেছেন : ডিসেম্বর ৮, ২০১১ at ৮:৪৫ অপরাহ্ন

    আমার মনে হয় ভোট এখানেই দিবেন। নম্বর গুলো লিখে দিবেন। তাও আবার সর্বোচ্চ দুটি।
    আবার যেটি প্রথম দিবেন সেটা আপনার দৃষ্টিতে প্রথম। আর যেটি দ্বিতীয় বার দিবেন তা হলো আপনার দৃষ্টিতে দ্বিতীয়। আর এভাবেই প্রথম ও দ্বিতীয় নির্ধারিত হবে। তবে পোষ্টে প্রদত্ত ক্রমিক নম্বর আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। ধন্যবাদ। [ আমি ঠিক বলেছি ? ]

  5. গোধুলীর সূর্য বলেছেন : ডিসেম্বর ৮, ২০১১ at ৯:০৯ অপরাহ্ন

    আরে ভাই এইখানেই নাম্বার গুলা লিখে দিন না তাহলেই হয়ে যাবে

  6. উজ্জ্বল কুমার বলেছেন : ডিসেম্বর ৮, ২০১১ at ১০:৪৩ অপরাহ্ন

    আমিও তো বুঝবার পাইতাছি না কেমনে দিব ভোট। দয়া করে আমাদের বলে দিন পরিচালক সাহেব।

  7. ইচঁড়ে পাঁকা বলেছেন : ডিসেম্বর ৮, ২০১১ at ১১:৪৬ অপরাহ্ন

    আমার ভোটঃ (৫,৭)

  8. স্বপ্নবাজ বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ১২:০২ পুর্বাহ্ন

    আয় হায়!! আমিতো কোন ক্যাটাগরিতেই নাই!!! সবার ব্লগে বেগুনের কোন কদরই নাই!! খাদ্য বা অখাদ্য যাই লিখিনা কেনো, জাতে উঠতে কে না চায় বলেন?? আমি খেলুম না!! আমার কি কোন শখ নাই হ্যা?? কাউয়াও তো কোকিল হইতে চাইছিলো, তাই না?? আমি খে…………লু…………ম………….না……………………………………………

    আল্লাহ্ হাফেজ সবার ব্লগ…………………………….

    বিদ্রঃ এই মন্তব্য পইড়া “রাজা” যেনো না হাঁসে!!! হাসলে ওর খবর আছে……….কইয়া দিয়েন রাজারে…………………………………

    ভালো থাকবেন সবার ব্লগের সবাই………………………….

    • ইচঁড়ে পাঁকা বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ১২:১৩ পুর্বাহ্ন

      ওই মিয়া কৈ যাও? কবিতা দাও নাই ক্যান? দারুন দারুন কবিতা এমনি সময় লেখো এখন ক্যান দিলা না? আমি লিষ্ট দেখে পুরা অবাক হইছি। মিয়া মাথা হট …

      • স্বপ্নবাজ বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ১:০৯ পুর্বাহ্ন

        পাঁকনা, এহন আরো দিমনা, আমারে জজ করো নাই আবার উল্ডা ঝাড়ি মারো না?? যাও আমি খেলুম না। আমি এখন তোমগো উফরে রাগাম্বিত হইলাম, এখন হইতে তোমগো লগে আমি নাই………….এহনতে আমি নো টক…….ওক্কে????

  9. উজ্জ্বল কুমার বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ১২:০৬ পুর্বাহ্ন

    আমার ভোটঃ- (৩,৫)

  10. তিশা বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ১২:২৪ পুর্বাহ্ন

    আমার ভোটঃ- (৩,৬)

  11. আবির বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ১২:২৭ পুর্বাহ্ন

    আমার ভোট (৫,৪)

  12. সা'দ বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ১২:৩০ পুর্বাহ্ন

    ভোটঃ ১,২

  13. আমিন আহম্মদ বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ১২:৩৬ পুর্বাহ্ন

    আমার ভোট:

  14. চম্পা নূর বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ১২:৪৩ পুর্বাহ্ন

    আমার ভোট = ৫ , ১

  15. অবিবেচক দেবনাথ বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ১২:৪৪ পুর্বাহ্ন

    ভোট: ৪ ও ৭

  16. আশরাফুল কবীর বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ১২:৪৭ পুর্বাহ্ন

    আমার ভোট # ৫ ও ৮

  17. সবুজ তাপস বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ১২:০৭ অপরাহ্ন

    আমার ভোট: ,

  18. অয়েজুল হক বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ১২:৩৫ অপরাহ্ন

    আশা করছি বিচারক মন্ডলি সাফল্যের সাথে লেখা নির্বাচনে সফল হবেন। সেরাটা বেরিয়ে আসুক সবাই ভাল লিখেছেন।

  19. তানভীর মাসুদ বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ১২:৫৪ অপরাহ্ন

    ভোট দিমু। ভালা লাগলো: ৮, ৪

  20. শাহিনুর শায়লা বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ২:২০ অপরাহ্ন

    কোন জাতীয় ভোট কে জানে। বর্ণনামূলক কবিতাগুলো তেমন ভালো লাগেনি। এসময়ের কবিতা বণনামূলক হবার কথা নয়। কেউ কেউ দেশাত্মবোধক কথা বলেছেন, কেউ কেউ অন্য কিছু। কবিতা হবে এমন, কম কথায় বেশি বোঝানো হবে।
    ভালো লেগেছে: ৮, ৬।

    • আমিন আহম্মদ বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ২:৪১ অপরাহ্ন

      @ শাহিনুর শায়লা আপনাকে একটা কথা বলছি। আর তা হলো কবিতার কয়টি ধারা আছে তা নিশ্চয়ই ভালো করে জানেন। আর কবিতা গদ্যময় হবে না ছন্দের তালে হবে তা নির্ভর করে কবিতার বিষয় বস্তুর উপড়। আপনার যেভাবে কবিতার মান বিশ্লেষন দেখলাম তাতে গদ্য কবিতা লেখা মনে সবাইকে ছাড়তেই হবে। কারন আপনার ভাষাটা কিছুটা ন্যাড়ো ভাবেই উপস্থাপন করা হয়েছে।

      কবিতার মান কি হবে সেটা লেখার উপর নির্ভরশীল। লেখক তার জন্য দায়ী। তবে আপনি যেভাবে বলেছেন এ সময়ের কবিতা বর্ননামূলক হওয়ার কথা নয় ! এ জাতীয় কথা বলাটা মনে হয় ঠিক হয়নি। আর আজকাল সম্ভব বেশী কবিতাই গদ্য কবিতা। আপনি একটু ভালো করে ঘুরে আসুন। ব্লগের কিছু নতুন কবিদের কবিতা দিয়ে পুরো কাব্যিক ভুবনকে খাঁটো করে দেখার অধিকার মনে হয় আপনার নেই। ধন্যবাদ।

      • শাহিনুর শায়লা বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ৩:৫৩ অপরাহ্ন

        গদ্য কবিতার অর্থ এই নয় যে, কবিতার নামে মনের আবেগের বর্ণনামূলক রূপ তুলে ধরা হবে। বেশিরভাগ কবিতায় তাই লক্ষ্য করি।

        • আমিন আহম্মদ বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ৪:২২ অপরাহ্ন

          আপনি কবিতায় কি প্রকাশ কামনা করেন ? কবিতা বা সাহিত্যে কি প্রকাশ পায় ? এটাকি তাহলে কল্পনার অর্তর্জালে আবদ্ধ কোন অধ্যায় নাকি বাস্তবতা ও ভাবাবেগকে প্রকাশ করার কোন মাধ্যম নাকি দুইয়ের সংমিশ্রন ?

          • শাহিনুর শায়লা বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ৪:২৮ অপরাহ্ন

            কবিতা বাস্তবতার কাল্পনিক রূপ। রাজনীতিবিদদের মতো সরাসরি কিছু কবিতায় বলা হয় না। উপরের বেশির ভাগ কবিতায় সত্তর দশকীয় ঢঙ পরিলক্ষিত।

          • আমিন আহম্মদ বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ৪:৪৭ অপরাহ্ন

            কবিতা লিখতে কি সত্তর দশক বা একবিংশ শতাব্দী কোন আলাদা অপশন লাগে নাকি ? আমি আসলে আপনার বক্তব্যে বিষয় বস্তুকে সমর্থন করতে পারছিনা।

          • আমিন আহম্মদ বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ৪:৫১ অপরাহ্ন

            নজরুল, রবীন্দ্রনাথ, মাইকেল মদুসুধন দত্ত এভাবে বহু ভুবন বিখ্যাত কবিরা বাস্তব জীবন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, প্রেম, ভালোবাসা, যুদ্ধ ইত্যাদি নিয়ে হাজার হাজার কবিতা লিখেছেন। যার অনেক গুলোই সরাসরি চারিত্রিক বর্ননাসহ। আর কিছু আছে কাল্পনিক। তাহলে কি তাঁরা ভুল করেছিলেন ? তাদের কবিতা কোন কবিতার মধ্যে পড়েনা ? আজও এক, একটি কবিতা নিয়ে গবেষনা হয়। কিন্তু আশির দশক, উনবিংশ শতাব্দী, বিংশ শতাব্দীর কোন কবির কবিতা নিয়ে গবেষনার কোন প্রয়োজন হয়না। কারন তা খুবই খোলামেলা ও ভাব-বস্তুহীন।

    • তানভীর মাসুদ বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ৪:৩১ অপরাহ্ন

      শাহিনুর, আমি আপনার কথার সাথে একমত।

  21. শাহিনুর শায়লা বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ৩:৫৪ অপরাহ্ন

    ভোট দেওয়ার শেষ সময়ঃ আগামীকাল শুক্রবার দুপুর ৩ টা পর্যন্ত।
    কথাটা যেন সময়-উপযোগী হয়নি।

  22. রূপা ম্যাডাম বলেছেন : ডিসেম্বর ৯, ২০১১ at ৪:৩৭ অপরাহ্ন

    আমার ভোটঃ (১,৭)

  23. মাহমুদ শরফুদ্দিন বলেছেন : ডিসেম্বর ১০, ২০১১ at ১২:১৯ পুর্বাহ্ন

    আমি কোন কবি নই । কবিতা আমার শুধু শখ । আমি সবচাইতে আরাম পায় যখন কোন রচনা লিখি । তারপরও মাঝে মাঝে ইচ্ছে জাগে কবিতা লিখার । জানি সবকিছুর একটি নিয়ম আছে । কিন্তু নিয়ম বানানোই হই নিয়ম ভাঙ্গার জন্য । আমার কাছে কবিতা কিভাবে প্রকাশ পেল সেইটা মুখ্য না । কবিতা পড়তে সুখপাঠ্য হলেই আমার কাছে তা ভালো । তাছারা লিখা লিখি কাজটি হচ্ছে সৃজনশীল । এইখানে কোন নিয়ম মানার পক্ষপাতি আমি নই । তারপরও যদি নিয়ম মানতে হয় এবং নিয়ম মানা না হয় তবে তা রচনার সুন্দর একটি ত্রুটি হিসেবেই আমরা বিচার করি না কেন । কারন সব কিছুর উপর হচ্ছে সে লেখক কিংবা কবি । সে তার সৃষ্টি নিয়ে যা ইচ্ছে করবে । কারও আপত্তি তার মানার দরকার নাই । আমি শুধু আমার মতামত দিলাম ।

    আমার ভোটঃ ( ১ , ৫ )

  24. হাসিররাজা বলেছেন : ডিসেম্বর ১০, ২০১১ at ২:৫০ অপরাহ্ন

    আমি কাউরেই ভুটামু না। জেই পারবো আমি হের কাছ থেইকাই মিস্টু খামু

  25. সৌরভ বলেছেন : ডিসেম্বর ১০, ২০১১ at ১০:২৩ অপরাহ্ন

    আমার ভোটঃ(3,5)

  26. Pingback: কবিতা প্রতিযোগীতার ফলাফল | সবার ব্লগ

ব্লগটির বিষয়ে মন্তব্য লিখুন