প্রজাপতি
রঙবেরং
হংসরাজ
জবরজং।
ছদ্মবরন
অভীতিতে
ভাবপদ্য
অরীতিতে।
খেয়ালখুশি
ইচ্ছেমতন
কলমখোঁচা
যত্রযতন।
কাব্যগদ্য
পরাহত
উন্মত্ততায়
হতাহত।
নজরুল ঐ
সুকান্ত কৈ?
উটকোপুষ্ট
কাব্যবই।
শিঁয়ালমশাই
গদ্যে কাবু
অলট ভাব
ছদ্মে বাবু।
হালচাল
দাহকাল
লোক দেখানো
ঝাঁকের পাল।
কথার খৈ
শূন্যে ঐ
কাব্যগড়ন
বৃত্তের থৈ।
অরূপ কথন
অবাক যতন
অমাত্রিক তাল
নিশ্চয় পতন।
হিমাদ্রি শেখর এক দেবতা সুপ্ত কাদে হায়
শিল্পিত রূপ শিল্পছোঁয়া প্রায় হারিয়ে যায়।


বাহ বাহ , জটিলস কবিতা লিখছেন , অনু কবিতা
ধন্যবাদ।
সোন্দর অইছে…………
সোন্দর মন্তব্য।
দারুণ অনুকবিতা ।
ধন্যবাদ, রুপা।
ভালো লেগেছে।
মুজাহিদ ভাই, ভাল থাকুন সবসময়, এ কামনায়।
আপনি ও ভালো থাকুন,
:Heart-Chocolate-Gift: :Heart-Chocolate-Gift:
valo laglo..