হরতাল মানে কি?
হরতাল মানে কি সব কিছুর সমাধান?
যদি হরতাল সব কিছুরই সমাধান হত তাহলে না হয় সবাই এই ব্যাপারটিকে অনেক গুরুত্ব সহকারে বিবেচনা করত।
কেও গুম হয়ে গেছেন কেও মারা গেছে কেও হারিয়ে গেছে এই সব কারনে আমরা ৩ দিন টানা সারাদেশে হরতাল দিয়ে ২ জন মানুষ কে জলন্ত আগুনে পুরিয়ে মারলাম বাহ !!!! কি আনন্দ আকাশে বাতাশে…..হায়রে আমাদের বিবেক,আমাদের বুদ্ধি। আর বাস জালিয়ে দিলাম কয়েকটা তার মানে কি আমরা খুব ভালো কিছু করে ফেলেছি। একদিকে যেমন সাধারন মানুষ এই সবের ভুক্তভোগী হচ্ছে সাথে সাথে নষ্ট হচ্ছে দেশের নানান সম্পদ এবং বাড়ছে ভয় ভীতি আর সন্ত্রাসী কার্যকলাপ। এই সব সাধারন মানুষের জন্য খুব ভালো সুফল বয়ে আনবে না কখনও।আমরা সবাই আসলে এই সবের শিকার।এ দিকে এইচ এস সি পরীক্ষা চলছে,নিরব ঘাতক এই হরতালের কারনে ছেলে-মেয়েদের পরীক্ষা ঠিক মতন হচ্ছে না,রুটিন পরিবর্তন হচ্ছে সেই সাথে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ও ব্যাঘাত ঘটছে। আসলেই কি এই সব দেখার বা চিন্তা ভাবনা করার মত মানুষ এই দেশে আছে বলে আমার সন্দেয় হচ্ছে। আমরা আসলে কিসের রাজনীতি করি এইটাই এখন ভাবনার বিষয়। আমার মনে হয় এই সব বাদ দিয়ে সবাই মিলে বসে আলোচনা করে,কি ভাবে কি করলে আমাদের সমস্যা সমাধান করা যায় সে বিষয় নিয়ে ভাবা উচিত। এভাবে আগুন দিয়ে বাস আর মানুষ পুড়িয়ে নয়।
আল্লাহ সবাই কে হেদায়েত করুক…..আমিন !!!!!


আমি ছোট মানুষ এই ব্যপারে কোন মন্তব্য করবো না।
এসব নরকের কিট যারা ক্ষমতায় আছে এবং যারা গদির অপেক্ষায় আছে এদেরকে হেদায়াত করতে ঈশ্বরও মনে হয় ভয় পায়….
ভালো লাগল লেখাটা,একেবারে সময় উপযোগী লেখা।