আমি বলছি না ভালোবাসতেই হবে॥

আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না ।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি ।

আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : ‘তোমার চোখ এতো লাল কেন ?’ — নির্মলেন্দু গুণ

ব্লগার আরিফুল ইসলাম লিখেছেন সবার ব্লগের জন্য এই লেখাটি , ব্লগার আরিফুল ইসলাম সবার ব্লগের জন্য মোট ব্লগ লিখেছেন ১০ টি এবং মন্তব্য করেছেন 127 টি , তার বিষয়ে জানতে এবং অন্যান ব্লগ গুলো দেখতে ব্লগার আরিফুল ইসলাম এর প্রোফাইল দেখুন ।
এই ব্লগ পোষ্ট টির সকল বিষয়বস্তু ও বক্তব্য একান্তই ব্লগার আরিফুল ইসলাম এর, এবং লেখাটির নৈতিক ও আইনগত দায়দায়িত্ব তাহার, এবং সকল মন্তব্যের দায়দায়িত্ব উক্ত মন্তব্যকারীর , সবার ব্লগ কর্তপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
লেখাটি কবিতা, সাহিত্য বিভাগে প্রকাশিত হয়েছে.

৫ মন্তব্য রয়েছে “আমি বলছি না ভালোবাসতেই হবে॥ ব্লগ টি তে

  1. ইমেল বলেছেন : মার্চ ৫, ২০১২ at ২:৪০ অপরাহ্ন

    Onek din por nirmolendu gun er kobita porlam….just wow laglo….

  2. এমদাদুল হক তুহিন বলেছেন : মার্চ ৫, ২০১২ at ২:৪৩ অপরাহ্ন

    জিজ্ঞেস করুক : ‘তোমার চোখ এতো লাল কেন ?’

    ধন্যবাদ, আপনাকে ভালো একটা কবিতা শেয়ার করার জন্য।

  3. অবিবেচক দেবনাথ বলেছেন : মার্চ ৬, ২০১২ at ৭:২২ অপরাহ্ন

    ধন্যবাদ শেয়ার করার জন্য।

ব্লগটির বিষয়ে মন্তব্য লিখুন