পুঁজিবাজারের অব্যাহত দরপতনে সর্বস্ব হারিয়ে চট্টগ্রামে এক বিনিয়োগকারী আত্মহত্যা করেছেন। এ নিয়ে মোট ৪ জন বিনিয়োগকারী পুঁজি হারিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ‘চট্টগ্রাম নগরীর আসকার দিঘীরপাড় এলাকার দিলদার হোসেন (৫৬) শেয়ারবাজারে কয়েক লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। সম্প্রতি ব্যাপক পতনের কারণে তার প্রায় সব টাকাই খোয়া যায়। এতে তিনি মানসিকভাবে হতাশ হয়ে পড়েন।
বৃহস্পতিবার সকালে আসকারদিঘীর পশ্চিম পাড়ে জনৈক রেজ্জাকুল হায়দারের বিল্ডিংয়ের চারতলায় নিজ বাসার একটি কক্ষে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। দুপুর ১টার দিকে পুলিশ তার বাসা থেকে লাশ উদ্ধার করেছে।
চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন দিলদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও তিনি দাবি করেছেন, শুধু শেয়ারবাজার নয়, ব্যক্তিগত বিভিন্ন ব্যবসায়ও লোকসান এবং পারিবারিক অশান্তির কারণে দিলদার আত্মহত্যা করেছেন।
এর আগে গত সোমবার শেয়ারবাজারে বিনিয়োগ করে সব পুঁজি হারিয়ে রাজধানীর গোপীবাগে কাজী লিয়াকত আলী নামে এক বিনিয়োগকারী আত্মহত্যা করেন।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সকালে সাধারণ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও পতনের মধ্য দিয়ে তা শেষ হয়েছে। বেলা দেড়টার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫৫ পয়েন্ট বেড়ে তিন হাজার ৯৪২ পয়েন্টে দাঁড়িয়েছিল।
কিন্তু, বেলা তিনটায় বাজার বন্ধ হওয়ার সময় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪১ পয়েন্ট কমে তিন হাজার ৮৪৫ পয়েন্টে দাঁড়ায়।
নিজস্ব প্রতিবেদক, সংবাদ২৪.নেট, ঢাকা
আর কত প্রাণ যাবে এভাবে , আর কত পরিবারকে ধ্বংস হতে দেখব আমরা ?? কেউ বলতে পারেন ??
আর কত মানুষ লাশ হয়ে ফিরলে সরকার শান্ত হবে?
তা কি আর আমাদের মত জনগণ এর জানার সাধ্য আছে ।।
কিন্তু , সবার পোষ্টে দুটি কমেন্ট , আমার টায় একটি !!
hmm!!
শুনে খারাপ লাগল সাথে কিছুটা রাগও লাগছে এখন তার উপর ।
শেয়ার একধরনের ব্যবসা এতে লাভ-লস থাকবেই এমনকি কেবল লসও হতে পারে তাই কাজে নামার আগে সাত-পাচ ভেবে রাখতে হবে । তার আগেই এমন ব্যবস্থা রাখা উচিত ছিল যেন কখনও লস হলেও অন্যদিকে উপাজনের একটা পথ খোলা থাকে যেন নিঃস্ব হতে না হয় ।
এজন্যই বলা হয় লোভে পাপ পাপে মৃত্যু ………
অ্নেকেই হয়ত আমার সাথে একমত হবেন না কিন্তু আমার মতে শেয়ার বাজারের মত রিস্কি একটা ব্যবসাতে কখনও জীবনের সমস্ত উপার্জন নিয়ে নামা উচিত নয় ।
আল্লাহ্ আমাদের সকলকে সকল বিপদ-সংকুল পরিবেশে খাপ খাইয়ে চলার তৌফিক দান করুন - আমীন
কবে জানি আমায় হারাও।
তুহিন ভাই আপ্নের কয়টা শেয়ার…..যেহেতু শেয়ারবাজার এখন ঠান্ডা, আপনি আপনার শেয়ার আমাকে দিয়ে নিশ্চিন্তে ঘুমুতে পারেন!!!
মানুষ কষ্ট করে টাকা পায় না আর শেয়ার ব্যবসায়ীরা টাকা দিয়া লাভ কামায়, কালা টাকা সাদা করে। এদের এমনই হওয়া উচিত, বুঝুক ফাও খাওয়ার মজা।