দেখি আপনারা অঙ্ক কেমন পারেন !
যদি,
1 = 5
2 = 25
3 = 125
4 = 625 হয়,
তাহলে,
5 = ????
ব্লগার
অ্যাঞ্জেল ফিয়োরিন লিখেছেন সবার ব্লগের জন্য এই লেখাটি ,
ব্লগার অ্যাঞ্জেল ফিয়োরিন
সবার ব্লগের জন্য মোট ব্লগ লিখেছেন ২৫ টি এবং মন্তব্য করেছেন 511 টি , তার বিষয়ে জানতে এবং অন্যান ব্লগ গুলো দেখতে ব্লগার
অ্যাঞ্জেল ফিয়োরিন এর প্রোফাইল দেখুন ।
এই ব্লগ পোষ্ট টির সকল বিষয়বস্তু ও বক্তব্য একান্তই ব্লগার অ্যাঞ্জেল ফিয়োরিন এর, এবং লেখাটির নৈতিক ও আইনগত দায়দায়িত্ব তাহার, এবং সকল মন্তব্যের দায়দায়িত্ব উক্ত মন্তব্যকারীর , সবার ব্লগ কর্তপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
এটা একটা ধাঁধাঁ হল সহজ উত্তর = ৩১২৫
উত্তরটি ভূল হয়েছে!
এবার আপনি নিজেই উত্তরটা দিন ? দেখি কত পারেন। আপনার ফর্মূলা অনুযায়ী আমার উত্তর ঠিক আছে। ৫ এর সাথে ৫ গুণ করলে = ২৫ হয় আর ২৫ এর সাথে ৫ গুণ করলে = ১২৫ হয় , ১২৫ এর সাথে ৫ গুণ করলে = ৬২৫ হয় তাহলে কেন আমার উত্তর হবে না, দেখুন ৬২৫ এর সাথে ৫ গুণ করলে = ৩১২৫ হয় এবার অন্যরাই বলবে।
একটু ধৈর্য ধরেন ভাইয়া , সবাইকে উত্তর দেওয়ার সুযোগ দেন, তারপর আমি উত্তর দেব!
তাই নাকি অপেক্ষায় রইলাম।
পারলাম না ।
ভাইয়া চেষ্টা করতে ক্ষতি কি?
৩১২৫ হবার কথা নয়তো ১৬২৫ হবার কথা ।
সূক্ষ একটা জিনিস মিস করছে , সবাই!!
আমি পারি তয় এহন কইতাম না, সবাই শুইনা ফেলাইবো না
৫ = ১ হবে…. ।
যদি ৫ এর মান চাইতো তাহলে ঠিক ছিল।
এখানে ৫ কে গুনিতক সংখ্যা করে বিভ্রান্তির সৃষ্টি করেছেন, আসল কথা হইল উনি যেহেতু লিখে দিয়েছন ১=৫ তাহলে আমরা উনার প্রশ্ন অনুসারে ৫= ১ পাই, খেয়াল করে এখানে কিন্তু উনি ৫ এর মান জানতে চাননি, উনি চেয়েছেন ৫=?? তাহলে সহজ উত্তর ৫=১ ।
সঠিক উত্তর!
ধন্যবাদ।
আমার ফুরুষ্কার কই আফা ।
এই উত্তরটা মানতে পারলাম না । 1=5 মানেই কিন্তু 5=1 নয় । মান না হোক এটা অংকের কোন নিয়মে হয়েছে এটা বলেন ।
কেন আমি এটা মানছি না , কারণ এখানে 1, 2,3,4,এর মান দেয়া আছে ।মান কে প্রশ্ন করে সংখ্যা চাওয়া গণিতের কোন ধারায় নেই আমার জানামতে । যেহেতু মান দেয়া আছে এবং পর্যায়ক্রমে পূর্বের সংখ্যাগুলোর মান উল্লেখ সহ সেহেতু উল্টো মান লিখে = ইকুয়েল টু দেয়া নিয়ম বহির্ভূত । উদাহরণ , 1+5=6 এটাকে যদি 6এর ইকুয়েল টু জিজ্ঞেস করেন তাহলে আপনি কি উত্তর দিবেন ?
2+4=6,3+3=6 এভাবে অনেকগুলো বের হবে । আপনার উত্তরটা আমি মানতে পারলাম না ।সরি ।
রূপা ম্যাডাম@ আমি আপনার সাথে একমত প্রকাশ করছি।
দেখুন আমি কোন গণিত বিশারদ নই। অংকে বরাবরই ডাব্বা মারতাম । তবে এখানে ২,৩,৪, এর = যাহা দিয়েছেন তাহা বোধকরি উনি চিন্তা শিক্তকে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করাতে চেয়েছেন । ব্যাপারটি আসলে গাণিতিক কোন সূত্র মতে নেননি। এটা মনে হয় আইকিউ দৃষ্টি শক্তি চর্চার ব্যপারটিই বোঝাতে চেয়েছেন। যাহা হউক আমি এর কোন ব্যাখ্যা দিতে চাই না, এটা ধাঁধাঁ কোন অংক খাতা নয়, আশাকরি পোষ্টদাতা এর সমাধান দিবেন। ধন্যবাদ
বুঝতে পেরেছি পুরস্কারটা আপনার খুব প্রয়োজন, দিয়ে দিলাম নিয়ে যান তানিম ভাই।
@তানিম , পোস্ট টা ভালো করে আবার দেখুন । পোস্টদাতা লিখেছেন দেখি আপনারা অংক কেমন পারেন । এটার মানে তাহলে কি দাড়ালো ?
আমি বাদ পড়লামতো আমিনুল ভাই । আমার পুরষ্কার কই ?
সব কথার শেষ কথা , আপনারা সবাই অঙ্ক ই ভালো পারেন , তবে ধাঁধাঁ. . . আহা !!
ধন্যবাদ তানিম ভাইয়া ।।
না, আফা আমার ফুরুস্কার চাই চাই
উত্তর মানি না মানব না ।
ভাই এইটা তো খুব সোজা । উত্তর হবে ১ । কারন আপনি তো দিয়েই দিয়েছেন ১=৫; তার মানে ১ এর মান = ৫ এর মান
রনি , আমার ছোট বোন রে ভাই বল কেন!!