ব্লগ লেখক সম্পর্কে
মন
সাধারন তথ্য
| নাম : | মন |
| লেখক হিসেবে সবার ব্লগে যোগদান করেছেন : | সেপ্টেম্বর ১৯, ২০১১ | ৮:১২ পুর্বাহ্ন |
আমার সম্পর্কে
যদি থাকতো কাঠা তিনেক জায়গা
ইস্কাটনে কিম্বা সিদ্ধেশ্বরীতে ,
বাবূইয়ের বাসার মতো ছোট
একটি ঘর বানাতাম মুলি বাঁশের ।
তার উত্তরে সাধারণ কলাবাগান
আর দক্ষিণে সারি সারি তিনটি
নিমফলের গাছ -পূব কোণের
লাউতলাটা চড়িয়ে দিতাম চালে ।
আর পশ্চিমে থাকতো তরকারির
বাগান একফালি । আমার
আটপৌরে বউটা নিমের শিকড়ে
গরু বেধে মাটির কলসীতে
পানি ঢালতো বেগুনের চারায়-
আর রাগ করতো বারে বারে
আমার ওপর যেমনটি করেনি
কোনদিনও, ওর অভিমানী গন্ডে
পশ্চিমের বুড়ো সুয্যিটার আভা
ছড়িয়ে পড়তো হাসির ছটার মতো-
আর কেউ না-হাসুক অন্তত আমি
হাসতাম যতোটা মিষ্টি করে সম্ভব !
এদিকে আমার বাবলু আর রুবি
মেতে থাকতো খেলায়, ঘাসের
বিচি আর বালুর কুচি নিয়ে-
ঐ পূব দিকের পায়ে-চলা পথের
দক্ষিণ মুড়োয় দরমা-দিয়ে-ঘেরা
যে খেলার জায়গা থাকতো ওদের
সেইখানে- হয়তো সেই খেয়ালেই
রাগ ভাঙ্গতো গৃহিণীর- তাড়াতাড়ি
নিজের হাতে রান্না করা শাক-
ব্যঞ্জন নিয়ে খাওয়াতে বসতো
ওদের । লাউয়ের কচি ডগায়
হাওয়া জাগতো পূব-আকাশের,
নিমের শাখায় কথা কয়ে উঠতো
দুটো গাঙ্ শালিক- গরুটা হয়তোবা
হাম্বা ডাকতো বাছুরের খোঁজে ।
রৌদ্র-ছায়ার নৈমিত্তকতায় দিন
কাটতো মুক্তির নৈসর্গিক আনন্দে ।
আজকের এই ভাড়াকরা ফ্রেমে-আঁটা
ইটের কারাগারে আবদ্ধ জীবনে
তাই প্রতিদিন সকাল-বিকাল ভাবি
যদি থাকতো কাঠা তিনেক জায়গা
ইস্কাটনে কিম্বা সিদ্ধেশ্বরীতে ,
যদি থাকতো ।
-( আটপৌরে- হাবীবুর রহমান । প্রকাশকাল- ১৯৬৩)
আমার যোগাযোগের মাধ্যম
লেখকের সাম্প্রতিক লেখা গুলো :
সাম্প্রতি যেসব লেখায় মন্তব্য করেছেন :