বর্তমান প্রেক্ষাপটে ইন্টারনেট একটি মস্ত বড় মিডিয়াতে পরিণত হয়েছে । আর তাই এই মিডিয়াতে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন ওয়েবসাইট ।
কেউ শখের বশে,কেউবা উপার্জনের লক্ষে,কেউবা ব্যবসায়িক কাজে ইন্টারনেট কে ব্যবহার করছেন ।বিভিন্ন কাজে একটি ওয়েবসাইট দারুণ ভূমিকা রাখে তা বলার অপেক্ষা রাখেনা । কিন্তু পর্যাপ্ত দিক-নির্দেশনা ও পরিকল্পনার অভাবে আপনার ওয়েবসাইট তৈরির সকল পরিশ্রম ব্যর্থ হতে পারে !!! তাই এক্ষেত্রে কাজে নামার আগে পরিকল্পনার বিকল্প নেই । চলুন জেনে নিই কিছু প্রধান প্রধান ধাপ যা হয়ত আপনাকে কিছু ভূল থেকে রক্ষা করতে পারে ।
১ । প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে আপনি কেন ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন । যদি শখের বশে করে থাকেন তাহলে বেশি চিন্তা ভাবনার কোন প্রয়োজন নেই কাজে নেমে পড়ুন
২ । যদি কোন লক্ষ্যকে সামনে রেখে ওয়েবসাইট তৈরি করার কথা চিন্তা করে থাকেন তবে মনে মনে হিসেব করে ফেলুন আপনি এই কাজের জন্য কত টাকা খরচ করতে পারবেন । (কেননা লক্ষ্য পূরন করতে হলে কিছু টাকা আপনার খরচ হবেই সেটা আগেও হতে পারে আবার পরেও হতে পারে)
৩ । এবার ঠিক করুন আপনি কি ধরনের বা কোন বিষয়ভিত্তিক ওয়েবসাইট বানাবেন ।
৪ । ডোমেইন এবং হোস্টিং এর জন্য পরিচিত কারও সাথে যোগাযোগ করতে পারেন ।
৫ । ডোমেইন /হোস্টিং কেনার আগে জেনে নিবেন আপনাকে ডোমেইন /হোস্টিং এর cPanel দেয়া হবে কিনা । যদি দেয়া হয় তবেই নেবেন ।
৬ । ওয়েবসাইট যদি নিজে বানাতে পারেন তবে আপনার খরচ অনেকটাই বেঁচে যাবে আর যদি না পারেন তবে পরিচিত কারও সাহায্য নিতে পারেন ।
৭ । বিভিন্নভাবে ওয়েবসাইট এর প্রচারণার জন্য ব্যবস্থা নিতে হবে । এর জন্য আপনি পত্রিকায় বিজ্ঞাপন ,SEO,ইমেইল ইত্যাদি উপায় অবলম্বন করতে পারেন ।
৮ । ওয়েবসাইট এর ডাটাসমূহ অবশ্যই সংরক্ষন করার ব্যবস্থা করতে হবে । কেননা কোন সমস্যায় যদি ডাটা হারিয়ে গিয়ে থাকে তবে আপনাকে টেনশন করতে হবেনা ।
আপাতত এই কয়টি বিষয় মাথায় রেখে সামনে এগিয়ে যান ,সফল হবেন ইনশাআল্লাহ্ । সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল । সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন । সময় করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।
পূর্বে প্রকাশিত
ভালো লাগল পোষ্টটা। অনেক দিন পর আপনার লেখা পেলাম ব্লগে। কি খবর,কেমন আছেন?
ধন্যবাদ ভাই । আমি ভালো আছি আপনি কেমন আছেন ?
জ্বি ভাই, আপনাদের দুয়ায় আছি ভালই। মাঝে মাঝে ব্লগ থেকে হারায়ে কই যান, শুনি।
ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম।
ধন্যবাদ আবির ভাই । সাথে থাকুন
ভালো……….
ধন্যবাদ
ধন্যবাদ পোষ্টটির জন্য। কিন্তু ভাইজান, হারায়ে যান কেন???
অবিবেচক দাদা, আমার মনে হয় ভাবির নিষেধ আছে তাই ব্লগে আসতে পারে না।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া । হারিয়ে যাইনা ভাই কিন্তু জিপি এর ইন্টারনেট কানেকশন ব্লগ থেকে হারাতে বাধ্য করে
আজকে ফোনে কথা বলে ভালো লাগল।
লাগবে না ভাই। মাফ চাই আর দোয়াও চাই