লগইন করুন

একুশের এই মাহেন্দ্রক্ষণে শুভেচ্ছা জনে জনে

আসসালামু আলাইকুম । সবারব্লগের প্রাণপ্রিয় সকল সদস্যকে জানাই বাংলা নববর্ষের স্নিগ্ধ শুভেচ্ছা ।
বাংলাদেশে প্রতিবারের ন্যায় এবারেও বৈশাখ উদযাপনের জন্য নিশ্চয়ই অপেক্ষায় আছেন !
আশা করব সকলেই বৈশাখের স্নিগ্ধতা ভালভাবে উপভোগ করবেন যদি না হঠাৎ কালবৈশাখীর অনুপ্রবেশ ঘটে ।
বছরের এই একটা দিনে সকল বাঙ্গালী পরস্পরের সাথে মিলেমিশে দিনটিকে খুবই প্রাঞ্জল করে তোলে কিন্তু আফসোস দিনটি শেষ হলেই আমাদের মাঝে সেই
বাঙ্গালীত্ব টি আর খুজে পাওয়া যাবেনা ।
আসুন না এই বছর থেকে দৃশ্যপটটি পরিবর্তন করি এবং দেশপ্রেমে উদবুধধ হয়ে আমাদের যার যার বাঙ্গালী সত্ত্বাকে পরিপূর্ণ করি ।
আধুনিকতার নামে বর্বরতা রোধ করি ।
বাঙ্গালীর ইতিহাস এবং ঐতিঝ্য অন্যান্য দেশে খুবই জনপ্রিয় কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা তা এখনও সঠিকভাবে অনুধাবন করতে পারিনি ।
পাশ্চাত্যের প্রভাবে প্রভাবিত হয়ে আমরা নিজেদের ঐতিঝ্যকে হেলায় নষ্ট করতে মেতে উঠেছি কিন্তু আমাদের একটু চেষ্টার কারনে হয়ত আমাদের প্রভাবে অন্যদেরকেও প্রভাবিত করতে পারব এবং এভাবেই দেশকে বিশ্বের সামনে তুলে ধরতে পারব ।
আসুন আমরা নিজেরা সচেতন হই কাছের মানুষদের সচেতন করি দেশকে এবং দেশের মানুষকে ভালবাসি ।

বৈশাখ উদযাপনের সময় কিছু ব্যপারে খেয়াল রাখা উচিত যেমন ঃ

* আনন্দ করতে গিয়ে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখা উচিত ।
* বৈশাখে পান্তা ইলিশ খেতেই হবে এমন কোন কথা নেই :) সুযোগ পেলে খেয়ে নিতে পারেন কিন্তু না পারলে মন খারাপ করা চলবেনা ।
* এমন কিছু করবেন না যাতে আপনার কারনে বাকিদের আনন্দে ভাঁটা পরতে পারে ।
* মনে প্রানে বাঙ্গালী হবার চেষ্টা করুন ,ডিজে পার্টি থেকে বিরত থাকতে পারলে ভাল হয় ।
* প্রবাদে আছে “অতিরঞ্জিত কোন কিছুই ভাল নয়” - বিষয়টা খেয়াল রাখা ভাল ।
* ঝড়ের ব্যপারে সতর্ক থাকবেন , কেননা ঝড় এই সময়ে আপনাকে বলে কয়ে আসবেনা :)

ব্যপারগুলো হাস্যকর মনে হতে পারে কিন্তু এর কারনেই প্রতিবছর অনেক মারাত্মক ঘটনার সৃষ্টি হয় তাই আগে থেকে সতর্ক থাকা ভাল ।
এই বছরটি হোক সবার সঠিক পথে চলার বছর,অতীতের গ্লানী মুক্তির বছর- এই কামনায় আজকের মত আমার পোস্টের সমাপ্তি টানছি । পোস্টের মাঝে কোন ভূল ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী ।

এই পোস্টটি লিখতে উৎসাহিত করার জন্য বিপ্লব ভাইয়াকে এবং কষ্ট করে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ :)

প্রথম প্রকাশ

6 comments to একুশের এই মাহেন্দ্রক্ষণে শুভেচ্ছা জনে জনে

Leave a Reply