প্লাগিন্সের অতিরঞ্জিত ব্যবহার ওয়েবসাইটের গতি এবং ভিসিটর কমে যাবার অন্যতম কারন

আসসালামু আলাইকুম বন্ধুগন , কেমন আছেন সকলে ।
অনেক দিন ব্লগ থেকে দূরে আছি , সময় করে বসা হয়না কিন্তু আজ কেন যেন লিখতে ইচ্ছে হল :)
আজ আমি আপনাদের সকলের সাথে ওয়েবসাইটের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এলাম ।
শুরু করার আগে বলে রাখা ভাল আজকের পোস্ট প্রোফেসনাল দের জন্য নয় যারা অবশ্যই আমার চেয়ে এই বিষয়ে অনেক ভাল জানেন :)
তাদের প্রতি অনুরোধ থাকবে যেন ভুলত্রুটি গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন ।

তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা ।
আজকের আলোচনায় আমি প্লাগিন্সের অতিরঞ্জিত ব্যবহার ওয়েবসাইটের গতি এবং ভিসিটর কমে যাবার অন্যতম কারন এই
ব্যপারটি সম্পরকে ধারণা দেবার চেষ্টা করব ।
বর্তমান সময়ে ওয়েবসাইট এর প্রয়োজনীয়তা কতটা তা বলার অপেক্ষা রাখেনা । আগেকার সময়ে ওয়েবসাইট নির্মাণ হত কেবল ব্যবসা প্রসারের ক্ষেত্রে কিন্তু এখন ব্যক্তি পর্যায়ে এবং কমিউনিটি ভিত্তিক ব্লগ / ওয়েবসাইট প্রতিনিয়ত তৈরি হচ্ছে যেগুলো
ফেসবুক বা টুইটারের চেয়ে কম জনপ্রিয় নয় :)

আমাদের দেশেও এধরণের অনেক ওয়েবসাইট বা ব্লগ আমরা দেখতে পাই যেখানে দিনে কম করে হলেও ২-১ বার না গেলে আমাদের ভাল লাগেনা ।
সবারব্লগ , টেকটিউন , টিউনারপেজ , সামহ্যারইনব্লগ , প্রথম আলো ব্লগ সহ অনেক জনপ্রিয় ব্লগ এদের মাঝে অন্যতম ।
এছাড়াও ব্যক্তিগত পর্যায়ে ও অনেক ওয়েবসাইট বেশ জনপ্রিয় ।

কিন্তু আমরা ওয়েবসাইট নির্মাণের পূর্বে কখনও খেয়াল করিনা যে ভিজিটররা বা ব্যবহারকারীরা কোন কারনে কোন বিরক্তিকর অবস্থার সৃষ্টি হয় কিনা ।
একটা ব্যপার আমাদের সকলের জেনে রাখা উচিত যে ভিসিটর এর জন্য আমরা ওয়েবসাইট নির্মাণ করছি সে আমার সাইট দ্বারা কতটা উপকৃত হবে কিংবা কোন জিনিসগুলো না থাকলে ভিসিটররা সাইট ত্যাগ করতে পারে ।
ভিসিটররা মূলত তথ্যের জন্যই আপনার সাইট খুজে বের করবে তাই সাইটে কন্টেন্ট হল একটি ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্তপুরন বিষয় ।
এরপর আসে ওয়েবসাইটের গঠন বা ডিজাইন নিয়ে চিন্তা কিন্তু আমরা বর্তমানে আমাদের ওয়েবসাইট ডিজাইন নিয়ে এত বেশি চিন্তিত থাকি যে ভিসিটরদের প্রয়জনীয়তার ব্যপারটাকে গুরুত্ব দেইনা ।
আর তাই বিভিন্ন ধরনের প্লাগিন্স দিয়ে আমাদের ওয়েবসাইট ভর্তি করে রাখি এতে করে অনেক সময় ভিসিটররা বিরক্ত হন এমনকি অনেকে অতিরিক্ত সময়ক্ষেপনের কারনে ঐ সাইট থেকে মুখ ফিরিয়ে নেন !!!

শুধু তাই নয়, গুগল এর প্রথম পেজে থাকার জন্য বর্তমানে গুগল ওয়েবসাইটের লোডিঙ্গ এর উপর ও গুরুত্ব আরোপ করছে তাই আমাদের এই বিষয়ে আরও একটু সচেতন হওয়া উচিত ।
একটি আদর্শ ওয়েবসাইট হবে ব্যবহারকারীদের উপযোগী , অযথা কিছু জাভাস্ক্রিপট দিয়ে বা ভিন্নভাবে সাইটের সৌন্দর্য বাড়াতে গিয়ে ভিসিটর হারিয়ে ফেললে তা অবশ্যই দুঃখজনক ।
তাই ওয়েবসাইটে প্রয়োজনের অতিরিক্ত প্লাগিন্স ব্যবহার না করাই শ্রেয় ।

আবার অনেক ক্ষেত্রে প্লাগিন্স এর কারনেই আপনার ওয়েবসাইটটি খুব সহজেই হ্যাক হবার সম্ভাবনা বিদ্যমান ।
এদের মাঝে সাইটে ছবি আপলোড করার প্লাগিন্স গুলো অনেক সময় হ্যাকারদের ওয়েবসাইট হ্যাক করতে সাহায্য করে ।

তাই ওয়েবসাইটে প্লাগিন্স ব্যবহারে সাবধান হোন ।
সকলের জন্য শুভকামনা রইল , সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই আশাবাদে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি , ধন্যবাদ …

প্রথম প্রকাশ এখানে

ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া’s website" rel="external">মোঃ আনিসুর রহমান ভুঁইয়া লিখেছেন সবার ব্লগের জন্য এই লেখাটি , ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া সবার ব্লগের জন্য মোট ব্লগ লিখেছেন ২৫ টি এবং মন্তব্য করেছেন 220 টি , তার বিষয়ে জানতে এবং অন্যান ব্লগ গুলো দেখতে ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া’s website" rel="external">মোঃ আনিসুর রহমান ভুঁইয়া এর প্রোফাইল দেখুন ।
এই ব্লগ পোষ্ট টির সকল বিষয়বস্তু ও বক্তব্য একান্তই ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া এর, এবং লেখাটির নৈতিক ও আইনগত দায়দায়িত্ব তাহার, এবং সকল মন্তব্যের দায়দায়িত্ব উক্ত মন্তব্যকারীর , সবার ব্লগ কর্তপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
লেখাটি ব্লগ বিভাগে প্রকাশিত হয়েছে.

৫ মন্তব্য রয়েছে “প্লাগিন্সের অতিরঞ্জিত ব্যবহার ওয়েবসাইটের গতি এবং ভিসিটর কমে যাবার অন্যতম কারন ব্লগ টি তে

  1. মো:মেফতাহুর রহমান মেফতু বলেছেন : ফেব্রুয়ারি ২৬, ২০১২ at ১০:৫৬ অপরাহ্ন

    ধন্যবাদ ভাইয়া ভালো একটা লেখা উপহার দেয়ার জন্য । তবে কতগুলো প্লাগইন ব্যবহার করা যায় তার একটা ধারনা দিলে ভালো হতো । ধরুন ওয়ার্ডপ্রেস এর একটা ব্লগে আমি মিনিমাম কয়টা প্লাগইন ব্যবহার করতে পারি । শুধু মাত্র প্লাগইন নিশ্চয় ওয়েবসাইট টাকে লোড করেনা এর পিছনে সার্ভারের সহ আরও অনেক কারন রয়েছে । সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস এর একটা সাইটে কয়টা প্লাগইন ব্যবহার করতে পারি (যে গুলো একেবারে জরুরী। যেমন আকিশমেট) তা জানালে উপকৃত হবো । এবং প্লাগইন গুলোর তালিকা ।

  2. সাহাদাত উদরাজী বলেছেন : ফেব্রুয়ারি ২৭, ২০১২ at ১২:৫২ পুর্বাহ্ন

    আসলেই সবার ব্লগ এখন খুব স্লো! নেটে আস্তেই চায় না…। এত ব্লগার ছিল, এরা সবাই কোথায় গেল! ব্লগ কর্তপক্ষ বিষয় গুলো ভেবে দেখবেন।

  3. মোঃ আনিসুর রহমান ভুঁইয়া বলেছেন : ফেব্রুয়ারি ২৭, ২০১২ at ১২:৫৩ পুর্বাহ্ন

    comment er jonno dhonnobad vai.
    Wordpress er jnne sorbocco ba sorboninmo koto ta plugins bebohar kora ucit eta sothikvabe bola jayna karon wordpress er protita kajer jnnei alada plugins ache ekadhik . Tai nirdisto sonkha bola kothin. Tobe etuku bola jay jetai bebohar koren na keno korar age apnar proyojon ta sothik vabe vebe dekhben . WordPress er jnne kisu plugin ache ja performance er jnne bebohar korte hoy .jemn Akismat er sathe all in one seo, google xml sitemap,wptouch, er moto proyojonio plugins .
    tbe amr mote site k dristinondon korar jnne otirikto jquery type plugin bebohar,site er load onek komiye dey.r server er dosh thakleo setar jnne oneksomoy site i dayi. Karon scripting a ekta loop vuleo jodi continue hoye pore tahole server er resource seta cover dite parena.
    Mobile theke banglish comment korlam e jnne dukkito.valo thakben @ meftu vai

  4. মাসুদ খুলনা বলেছেন : ফেব্রুয়ারি ২৯, ২০১২ at ১০:৪২ পুর্বাহ্ন

    হুমমম, ঠিকই বলেছেন, তবে যদি প্লাগিন্সের কোড গুলো থিম এর মাঝে ডিফল্ট আকারে দিয়ে দেয়া যায় তবে স্পিড কিছুটা বাড়ে।
    যেমন, আইকন/ফেভিকন এর জন্যে প্লাগিন্স দেয়া যায়, তবে এটাকে মুল থিম এও প্লাগিন্স ছাড়াই যোগ করে দেয়া যায়। তখন এটি থিম এর সাথেই প্রসেস হয়, আলাদা কল করা দরকার হয়না। এভাবেও কিছুটা স্পিডসাশ্রয় করা যায়। যত বেশী প্লাগিন্স, তত বেশী প্রসেসীং রিকোয়েস্ট, আর সময়ও তত বেশী লাগবে।
    সবই আমার নিজস্ব মত, ভূল হতে পারে।

ব্লগটির বিষয়ে মন্তব্য লিখুন