বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা , আমরা তোমাদের ভুলবনা, ভুলবনা, ভুলবনা, ভুলবনা ।

আজ বাংলাদেশের মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন - একুশে ফেব্রুয়ারি । এই দিনের কারনেই আমরা পেয়েছি পৃথিবীর বুকে আমাদের প্রিয় বাংলাদেশ । এই দিনে সালাম, বরকত, রফিক সহ আরও অনেক নাম না জানা ভাষা সৈনিকরা তৎকালীন পাকিস্তান সরকারের পুলিশের গুলিতে নিহত হন এবং এর ধারাবাহিকতায় ১৯৭১ সালের মার্চ মাস থেকে শুরু হয় ভাষার দাবিতে পাকিস্তানীদের সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধ । অবশেষে নয় মাস ধরে যুদ্ধ চলার পর অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই বাংলাদেশ । তৎকালীন বীর সেনাদের প্রতি রইল অনেক অনেক ভালবাসা এবং শ্রদ্ধা ।

তাঁরা আমাদেরকে স্বাধীনতা এনে দিতে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে কুণ্ঠিত হয়নি কিন্তু আজ আমরা দেশকে সাজাতে ও ব্যর্থ । আসুন সকলে মিলে আমাদের দেশকে নবরূপে সাজাই এবং পৃথিবীর বুকে এক অনন্য দেশ হিসেবে আমাদের দেশকে প্রকাশ করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে শপথ গ্রহন করি ।

সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের পোষ্টের এখানেই সমাপ্তি । ধন্যবাদ ।

ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া’s website" rel="external">মোঃ আনিসুর রহমান ভুঁইয়া লিখেছেন সবার ব্লগের জন্য এই লেখাটি , ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া সবার ব্লগের জন্য মোট ব্লগ লিখেছেন ২৫ টি এবং মন্তব্য করেছেন 220 টি , তার বিষয়ে জানতে এবং অন্যান ব্লগ গুলো দেখতে ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া’s website" rel="external">মোঃ আনিসুর রহমান ভুঁইয়া এর প্রোফাইল দেখুন ।
এই ব্লগ পোষ্ট টির সকল বিষয়বস্তু ও বক্তব্য একান্তই ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া এর, এবং লেখাটির নৈতিক ও আইনগত দায়দায়িত্ব তাহার, এবং সকল মন্তব্যের দায়দায়িত্ব উক্ত মন্তব্যকারীর , সবার ব্লগ কর্তপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
লেখাটি আলোচনা বিভাগে প্রকাশিত হয়েছে.

৮ মন্তব্য রয়েছে “বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ব্লগ টি তে

  1. ঈগল বলেছেন : ফেব্রুয়ারি ২১, ২০১২ at ১১:৫৩ পুর্বাহ্ন

    ১৯৭১ সালের মার্চ মাস থেকে শুরু হয় ভাষার দাবিতে পাকিস্তানীদের সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধ । অবশেষে নয় মাস ধরে যুদ্ধ চলার পর অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই বাংলাদেশ । তৎকালীন বীর সেনাদের প্রতি রইল অনেক অনেক ভালবাসা এবং শ্রদ্ধা ।

    এটা আপনি কি বলেছেন? ভাষার দাবীতে যুদ্ধ না স্বাধীনতার দাবীতে যুদ্ধ? তৎকালীন বীর সেনাদের প্রতি? না বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা?

    মাথা ঠিক আছে?

    • মোঃ আনিসুর রহমান ভুঁইয়া বলেছেন : ফেব্রুয়ারি ২১, ২০১২ at ৭:২১ অপরাহ্ন

      ভূল ধরে দেয়ার জন্য নাকে ধন্যবাদ কিন্তু ভাই আপনি যে কথায় ভুল ধরেছেন সেই কথার আগে এবং পরে আর কিছু কথা আছে । দয়া করে পোস্টটা আবার পরুন এবং দেখুন আমি সরাসরি মুক্তিযুদ্ধের কথা টেনে আনিনি , আমি একুশে ফেব্রুয়ারি থেকেই ১৯৭১ এর ঘটনাতে এসেছি । আবার আপনি বলেছেন ” ভাষার দাবীতে যুদ্ধ না স্বাধীনতার দাবীতে যুদ্ধ ” ।
      মূলত ভাষার দাবিতে আন্দোলন শুরু হয়েই তা ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে পরিনত হয় ।
      জানেন নিশ্চয়ই আগুন জ্বালতে হলে কেবল দিয়াশলাই থাকলেই চলেনা সেই সাথে তা ঘষে আগুন জ্বালানোর ব্যবস্থাও থাকতে হয় আর এক্ষেত্রে ভাষা আন্দোলন সেই ঘষার কাজটি করেছে ।
      আর একটি ব্যপার, আমি এখানে ভাষা সৈনিকদের পাশাপাশি তৎকালীন বীর সেনা বলতে মুক্তিযোদ্ধাদের কথাই বোঝানর চেষ্টা করেছি ।
      ভাষার দিন বলে কি মুক্তিযোদ্ধাদের স্মরন করা যাবেনা !!!
      আর আমার মাথা ঠিক আছে কিনা তা নিয়ে আপনার চিন্তা করতে হবেনা ভাইয়া ।
      আল্লাহ্‌ এর রহমতে আমি ভালই আছি । আর এখানকার অনেকে আছেন যারা খুব ভাল করেই জানেন আমার মাথা ঠিক আছে কিনা ,কষ্ট করে আপনাকে বুঝতে হবেনা আমার মাথা ঠিক আছে কিনা ।
      একটা কথা না বললেই নয় ভাই, কখনও পুরো পোস্ট না পরে বা বিষয় না বুঝে মন্তব্য করবেন না । এতে ভুল বোঝাবুঝি হতে পারে । কবি কামিনী রায়ের কবিতার একটি লাইন আমার খুব প্রিয় আর সেটা হল “নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল” । আমি সমালোচকদের পছন্দ করি অবশ্যই যারা গঠনমূলক সমালোচনা করতে পারে, কিন্তু গঠনমূলক সমালোচনা করতে না পারলে সেটা অনেকের কাছেই গ্রহনযোগ্যতা হারায় ।
      ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

  2. মুন লাইট বলেছেন : ফেব্রুয়ারি ২১, ২০১২ at ১২:৫২ অপরাহ্ন

    ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।

  3. এমদাদুল হক তুহিন বলেছেন : ফেব্রুয়ারি ২১, ২০১২ at ২:২৭ অপরাহ্ন

    ভাষা শহীদদের শ্রদ্ধা জানাই।

  4. মি. পারফেক্ট বলেছেন : ফেব্রুয়ারি ২১, ২০১২ at ২:৫৭ অপরাহ্ন

    সালাম জানাই সেইসব শহীদদের যাদের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি আর বাংলায় লিখতে পারছি

ব্লগটির বিষয়ে মন্তব্য লিখুন