সুন্দর উপস্থাপনার জন্য যেসকল বিষয়ের উপর নজর দেয়া উচিৎ

আমরা কমবেশি সকলেই উপস্থাপন এর সাথে জড়িত :) কোন অনুষ্ঠান একজন উপস্থাপকের কারনেই হয়ে উঠে প্রাঞ্জল এবং মুখরিত । ছোটবেলা থেকেই উপস্থাপনা ব্যপারটাকে খুব পছন্দ করতাম । স্কুল-কলেজ এ পড়ার সময় শিক্ষা প্রতিষ্ঠানের অনেক অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে অনুষ্ঠান পরিচালনা করে খুব ভাল লাগত । এখন অবশ্য সেটা আমার ছোটবোন করে :) যাই হোক আজ এই বিষয়ে আমার কিছু টিপস জানিয়ে দিতে এলাম । অনেকদিন ধরেই বিষয়টা নিয়ে লিখব লিখব করছিলাম কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারিনি । চলুন মূল আলোচনায় যাওয়া যাক ঃ
১। সুন্দর বাচনভঙ্গি (সুন্দর করে কথা বলার ক্ষমতা)
২। শুদ্ধ উচ্চারন
৩। যথাসম্ভব গুরুচণ্ডালী ভাষা পরিহারের চেষ্টা করুন .
৪। কথা বলার সময় মাইক্রোফোন মুখ থেকে সামান্য দূরে রাখুন । কখনই মুখের সাথে মাইক্রোফোন লাগিয়ে কথা বলবেন না এতে কথা স্পষ্ট না হওয়ার সম্ভাবনা থাকে ।
৫। কখনও মাইক্রোফোনে ভারী নিঃশ্বাস ফেলবেন না ।
৬। ষ্টেজে যথাসম্ভব হাসিখুশি থাকার চেষ্টা করুন ।
৭। মুখে হাত দেয়া , ঘনঘন নিঃশ্বাস ফেলা , নাক চুলকানো , ভয় পাওয়া এধরনের অভ্যাস থেকে বিরত থাকার চেষ্টা করবেন ।
৮। মাইক্রোফোন হাতে ষ্টেজে অবস্থান করলে সাধারণভাবে দাঁড়ানো অবস্থায় থাকুন এবং সঠিকভাবে মাইক্রোফোন ধরুন ।
৯। কখনও ব্যান্ডের ভোকালিস্টদের মত করে মাইক্রোফোন ধরবেন না এবং সেই স্টাইলে কথা বলবেন না ।
১০। সর্বোপরি প্রয়োজনের সময় স্ক্রীপ্ট এর বাইরে কথা বলার প্রয়োজন হলে তা গুছিয়ে উপস্থাপনের চেষ্টা করুন (অনেক সময় এধরনের সমস্যায় পড়তে হয় তাই আগে থেকে সাবধানতা অবলম্বন করুন)

জানিনা টিপস গুলো আপনাদের কতটা কাজে লাগবে , যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে নিজ দায়িত্তে ক্ষমা করবেন । সকলে ভাল থাকুন , দেশকে ভালবাসুন, দেশের মানুষকে ভালবাসুন - এই কামনায় আজকের পোস্টের এখানেই সমাপ্তি .
পূর্বে প্রকাশিত

ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া’s website" rel="external">মোঃ আনিসুর রহমান ভুঁইয়া লিখেছেন সবার ব্লগের জন্য এই লেখাটি , ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া সবার ব্লগের জন্য মোট ব্লগ লিখেছেন ২৫ টি এবং মন্তব্য করেছেন 220 টি , তার বিষয়ে জানতে এবং অন্যান ব্লগ গুলো দেখতে ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া’s website" rel="external">মোঃ আনিসুর রহমান ভুঁইয়া এর প্রোফাইল দেখুন ।
এই ব্লগ পোষ্ট টির সকল বিষয়বস্তু ও বক্তব্য একান্তই ব্লগার মোঃ আনিসুর রহমান ভুঁইয়া এর, এবং লেখাটির নৈতিক ও আইনগত দায়দায়িত্ব তাহার, এবং সকল মন্তব্যের দায়দায়িত্ব উক্ত মন্তব্যকারীর , সবার ব্লগ কর্তপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
লেখাটি ব্লগ বিভাগে প্রকাশিত হয়েছে.

৬ মন্তব্য রয়েছে “সুন্দর উপস্থাপনার জন্য যেসকল বিষয়ের উপর নজর দেয়া উচিৎ ব্লগ টি তে

  1. এমদাদুল হক তুহিন বলেছেন : ফেব্রুয়ারি ১৮, ২০১২ at ২:২৬ পুর্বাহ্ন

    ধন্যবাদ, ভাইয়া।

  2. মুন লাইট বলেছেন : ফেব্রুয়ারি ১৮, ২০১২ at ৬:৩৯ অপরাহ্ন

    শেয়ার করার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ।

  3. jafria বলেছেন : ফেব্রুয়ারি ১৮, ২০১২ at ৯:২৯ অপরাহ্ন

    বিষয় বুঝে মুখের এক্সেপ্রেশন দেয়াটা খুবই জরুরী, ক্ষেত্রবিশেষে এটাই মূখ্য হয় উঠে।

ব্লগটির বিষয়ে মন্তব্য লিখুন